TRENDING:

East Medinipur News: দিঘা থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Last Updated:

East Medinipur News: দিঘা থেকে কলকাতা ফেরার পথে পূর্ব মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার অভিঘাতে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, মদন মাইতিঃ দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল বাস। ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হলেন পর্যটক ও যাত্রীরা। দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। বুধবার ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ছত্রধরার কাছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাগ্রস্ত বাস
দুর্ঘটনাগ্রস্ত বাস
advertisement

দিঘা থেকে কলকাতাগামী ওই বাস পর্যটক ও নিত্যযাত্রীদের নিয়ে রওনা দিয়েছিল। ভোরের ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা এলাকা। ঠিক সেই সময় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রোলারে সজোরে ধাক্কা মারে বাসটি। মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ।

আরও পড়ুনঃ বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য রায়বেঁশে! শিল্প বাঁচাতে কাটোয়ায় রাজ্য সরকারের তিন দিনের কর্মশালা, উপস্থিত ১৫০ লোকশিল্পী

advertisement

দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল, বাসের সামনের অংশ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় কাঁচ। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। ভোরবেলার কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে নির্মাণকাজের জন্য রোলারটি দাঁড়িয়ে ছিল। কুয়াশার চাদরে ঢেকে থাকায় সেটি স্পষ্টভাবে দেখা যায়নি। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

View More

বিকট শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। বাসের ভিতর আটকে পড়া যাত্রীদের একে একে বাইরে বের করে আনা হয়। কেউ গুরুতর আহত না হলেও বেশ কয়েকজন সামান্য চোট পান। স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মত অনেকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রাত নামলেই দুর্ভোগ! মহা সমস্যায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীরা
আরও দেখুন

নন্দদুলাল চক্রবর্তী নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভোরবেলা হঠাৎ একটা প্রচণ্ড শব্দ শুনে বাইরে বেরিয়ে আসি। দেখি রোলারের সঙ্গে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে গিয়েছে একটি বাস। আমরা কয়েকজন মিলে দ্রুত যাত্রীদের নামাতে সাহায্য করি। কুয়াশা খুব ঘন ছিল, কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না।” এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। ঘন কুয়াশার মরশুমে গাড়ি চালানোর ক্ষেত্রে আরও সতর্কতার প্রয়োজন মত স্থানীয় প্রশাসনের।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: দিঘা থেকে কলকাতা ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল