TRENDING:

দোলের দিন চরম বিপত্তি গঙ্গায়, একসঙ্গে তলিয়ে গেলেন ৪ যুবক-যুবতী! চলছে খোঁজ

Last Updated:

Holi Drowning Ganges: দোলের দিন চরম বিপত্তি গঙ্গায়, একসঙ্গে তলিয়ে গেল চারজন! চলছে খোঁজ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা,  রুদ্র নারায়ণ রায়: রঙের উৎসব দোলের দিনেই মর্মান্তিক দুর্ঘটনা ভাটপাড়ায়। দোল উপলক্ষে স্নান করতে এসে ভাটপাড়া-র বলরাম সরকার গঙ্গার ঘাটে তলিয়ে গেলেন একসঙ্গে চারজন! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলের দিন সকাল থেকেই ভাটপাড়া ও জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ রঙের উৎসবে মেতে ওঠেন। পূর্ববর্তী অভিজ্ঞতার কথা মাথায় রেখে সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাটে নজরদারিতে ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-এর আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাটপাড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্নমেন্ট কলোনি এলাকার দুই যুবক ও এক যুবতী দোলের রং খেলার পর স্নান করতে নামেন বলরাম সরকার ঘাটে। আচমকাই প্রবল স্রোতে তাঁরা তলিয়ে যেতে থাকেন।
গঙ্গায় খোঁজ চলছে
গঙ্গায় খোঁজ চলছে
advertisement

দেশে স্তন ক্যানসারের হার বাড়ল ৫০০ শতাংশ! সমীক্ষায় উঠে এল ভয়াবহ তথ্য, কোন ভুল করছেন নারীরা?

‘সোনমকে পারিনি, তাই ওর শাড়িটা পোড়ালাম’! প্রতীকী আগুনে হোলিকা পালন রাজা রঘুবংশীর পরিবারের!

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

তাঁদের বাঁচাতে আর এক স্থানীয় যুবক ঝাঁপ দিলে তিনিও স্রোতে ভেসে যান। মুহূর্তের মধ্যেই চারজনকে চোখের সামনে গঙ্গার জলে তলিয়ে যেতে দেখা যায়। তাদের নাম সৈকত নন্দী ৩২, সৌরভ নন্দী ২৭, দীপশিখা দাস ২০, সৌরভ সরকার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। উপস্থিত হন ভাটপাড়া পুরসভার জন প্রতিনিধিরাও। ঘটনার পরেই ডুবুরি নামানো হয় গঙ্গায়। কয়েক ঘণ্টা কেটে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। দোলের দিনে এমন দুর্ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পুকুরের স্নান করতে যাওয়ার কথা বলে এভাবে গঙ্গায় এসে স্নানেই ঘটে বিপত্তি বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। স্থানীয়দের একাংশের দাবি, উৎসবের দিনগুলিতে ঘাটে আরও কড়া নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তাদের কোনো রকম ভাবেই বারণ করা হয়নি বলেও জানা যাচ্ছে। প্রশাসনের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
দোলের দিন চরম বিপত্তি গঙ্গায়, একসঙ্গে তলিয়ে গেলেন ৪ যুবক-যুবতী! চলছে খোঁজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল