TRENDING:

East Bardhaman News: কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে দুর্ঘটনা! নদীতে তলিয়ে গেল স্কুল পড়ুয়া, ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Last Updated:

East Bardhaman News: এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাট। নদীতে তলিয়ে গেল একাদশ শ্রেণির পড়ুয়া। গাফিলতির অভিযোগে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ পূর্ব বর্ধমানের কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে তলিয়ে গেল একাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনার পর ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে উত্তেজিত যাত্রীরা ফেরিঘাট বন্ধ করে বিক্ষোভ দেখায়। পরে কাটোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা
কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা
advertisement

জানা গিয়েছে, বল্লভপাড়ার বাসিন্দা আকাশ সাহা কাটোয়ায় টিউশন পড়ে বাড়ি ফেরার জন্য নৌকায় উঠেছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকায় থাকা অবস্থায় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। অভিযোগ, সেই সময় নৌকা থেকে কোনও লাইফ জ্যাকেট ছোঁড়া হয়নি এবং মাঝি বা যাত্রীদের কেউই তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি।

আরও পড়ুনঃ সাগরবাসীর জন্য স্বস্তির খবর! বর্ষার আগেই শুরু হয়ে গেল অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ, সমুদ্রপাড়ের ভাঙন রুখতে বড় পদক্ষেপ

advertisement

প্রত্যক্ষদর্শী জনি মোল্লা বলেন, “ছেলেটি জলে পড়ে যাওয়ার পরও কেউ কোনও উদ্যোগ নেয়নি। আমি নিজে নদীতে নেমেও তাঁকে ধরতে পারিনি।” একইসঙ্গে স্থানীয় বাসিন্দা কালো শেখ জানান, “আমি নিজেও বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু কিছুদূর যাওয়ার পরই ছেলেটি তলিয়ে যায়। চোখের সামনেই ডুবে গেল, বাঁচাতে পারলাম না।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অনলাইন যুগেও অটুট ঐতিহ্য !চৈত্র সেলের ভিড়ে জলপাইগুড়িতে হালখাতার নস্টালজিয়া! দাম কত জানুন 
আরও দেখুন

ঘটনার পর ঘাটের মাঝি ও কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ফেরিঘাট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটে দুর্ঘটনা! নদীতে তলিয়ে গেল স্কুল পড়ুয়া, ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল