WB Assembly Election 2026: রান্না-দাড়ি কামানো অতীত! এবার ভোটের প্রচারে যোগব্যায়াম, নতুন চমক পটাশপুরের বিজেপি প্রার্থীর
- Reported by:Madan Maity
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: প্রচারের ময়দানে নতুনত্ব নিয়ে এলেন পটাশপুরের বিজেপি প্রার্থী। দাড়ি কামানো বা চায়ের দোকানে আড্ডার পুরনো কৌশল ছেড়ে এবার রাস্তায় যোগব্যায়াম করে সাধারণ মানুষের নজর কাড়লেন তিনি।
পটাশপুর, মদন মাইতি: ভোট প্রচারে গিয়ে কেউ ভোটারদের দাড়ি কামাচ্ছে। আবার কেউ রান্নায় সাহায্য করছে। কিন্তু এই ভিড়ের মধ্যেই আলাদা ছবি ধরা পড়ল পটাশপুরে। এখানে শারীরিক চর্চার মাধ্যমে ভোটারদের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেল বিজেপি প্রার্থী তপন মাইতি-কে। প্রাক্তন সৈনিক হিসেবে তিনি নির্বাচনী প্রচারে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন। সাধারণ প্রচারের বাইরে গিয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়েই তিনি মানুষের কাছে পৌঁছতে চাইছেন।
সকালবেলায় কর্মীদের সঙ্গে চা-চর্চা দিয়ে জনসংযোগ শুরু। সেই সময়েই এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এরপর বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। কোথাও ছোট আকারের সভা, কোথাও আবার কর্মী বৈঠক। মানুষের অভাব-অভিযোগ মন দিয়ে শোনার চেষ্টা করছেন। পটাশপুর বিধানসভায় পর পর তিনবার তৃণমূল জয়লাভ করেছে। পটাশপুর এক এবং পটাশপুর দুই পঞ্চায়েত সমিতিও তৃনমূলের দখলে রয়েছে। এই পটাশপুরকে নিজেদের দখলে নিতে মাটি কামড়ে পড়ে রয়েছে বিজেপি। নানা কৌশলী নির্বাচনী প্রচার শুরু করেছে তারা।
advertisement
advertisement
এবার সেই প্রচারে নতুন সংযোজন হিসেবে যোগ হয়েছে যোগব্যায়াম। পটাশপুর বিধানসভার অমর্ষি এলাকার গোপালসিংপুর বুথে গ্রামবাসীদের নিয়ে একযোগে যোগব্যায়াম করলেন তিনি। ছোট ছেলে-মেয়ে থেকে শুরু করে বড়রাও এই কর্মসূচিতে অংশ নেন। সকাল সকাল মাঠে নেমে সকলের সঙ্গে শরীরচর্চা করেন বিজেপি প্রার্থী তপন মাইতি। নিজে হাতে যোগব্যায়ামের বিভিন্ন সহজ কৌশল শেখান। তার মতে, এতে একদিকে যেমন শরীরচর্চার অভ্যাস তৈরি হচ্ছে, তেমনই ভোটারদের সঙ্গে জনসংযোগ হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজেপি প্রার্থীর এই নির্বাচনী প্রচারের কৌশলকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ, না কি এর পিছনে রয়েছে সুপরিকল্পিত নির্বাচনী কৌশল। যদিও এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী তপন মাইতি বলেন, “আমি একজন প্রাক্তন সৈনিক। শরীরচর্চা আমার জীবনের অংশ। আমি চাই এলাকার মানুষ সুস্থ থাকুক। তাই তাদের সঙ্গে যোগব্যায়াম করছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মানুষের পাশে থাকা এবং তাদের সুস্থ জীবনযাপনে উৎসাহ দেওয়াই আমার মূল উদ্দেশ্য।”
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 26, 2026 2:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: রান্না-দাড়ি কামানো অতীত! এবার ভোটের প্রচারে যোগব্যায়াম, নতুন চমক পটাশপুরের বিজেপি প্রার্থীর








