advertisement

LPG Crisis: হাওড়ার গ্যাস পাম্পে হাহাকার! ভোররাত থেকে অটোর লম্বা লাইন, সামলাতে হিমশিম পুলিশ

Last Updated:

Howrah LPG Crisis: গ্যাস সঙ্কটের জেরে বিপাকে হাওড়ার অটো চালকরা। পাম্পে গ্যাস আসার আগেই কিলোমিটার দীর্ঘ লাইন। সময়মতো গ্যাস না মেলায় বিক্ষোভ দানা বাঁধে, পরিস্থিতি সামাল দিতে শেষে হস্তক্ষেপ করে পুলিশ।

+
হাওড়া-কলকাতা

হাওড়া-কলকাতা গ্যাসের হাহাকার পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে 

হাওড়া, রাকেশ মাইতি: ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস, এলপিজি সঙ্কটে কার্যত নাজেহাল হাওড়ার অটোচালকরা! পেটের টানে রাস্তায় নামলেও গ্যাসের অভাবে অটো চালানোই হয়ে উঠছে দুষ্কর। হাওড়ার বিভিন্ন এলপিজি গ্যাস স্টেশনে গ্যাস এলেই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক সময় গ্যাস আসার আগেই স্টেশনের সামনে ভিড় জমে যাচ্ছে।
অটোচালকদের অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় গ্যাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে। অন্যদিকে গ্যাস স্টেশনে আগে যে গ্যাস ৪-৫ দিন পর্যন্ত চলত, এখন তা ১০-১২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। গ্যাসের সংকট দেখা দিতে রোজগার বন্ধ হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
অভিযোগ, যে গ্যাস সাধারণত পাঁচ দিন পর্যন্ত চলার কথা, তা এখন এক বেলা থেকে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই নতুন করে গ্যাসের খোঁজে স্টেশন থেকে স্টেশনে ছুটতে হচ্ছে চালকদের। অন্যদিকে, স্টেশন মালিকরাও সমস্যার কথা স্বীকার করছেন। তাঁদের দাবি, গ্যাসের চাহিদা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় সরবরাহ অত্যন্ত কম। এর ফলে গ্যাস এলেই স্টেশনগুলিতে নিয়ন্ত্রণের বাইরে ভিড় তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নজরদারি অত্যন্ত জরুরি বলেই মনে করছেন তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে গ্যাসের চাহিদা। এই পরিস্থিতিতে স্টেশনগুলিতে তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা। গ্যাস সরবরাহ অনিয়মিত হওয়ায় ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে বলে জানাচ্ছেন স্টেশন কর্তৃপক্ষ। সবমিলিয়ে, বর্তমান পরিস্থিতিকে অনেকেই ‘যুদ্ধকালীন অবস্থা’ বলেই ব্যাখ্যা করছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে, হাওড়ার অটো পরিষেবা আরও বড় সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: হাওড়ার গ্যাস পাম্পে হাহাকার! ভোররাত থেকে অটোর লম্বা লাইন, সামলাতে হিমশিম পুলিশ
Next Article
advertisement
Firhad Hakim: হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
  • ফিরহাদ হাকিম মমতার সমর্থনে প্রচারে ব্যস্ত

  • বাড়ি বাড়ি জনসংযোগে ফিরহাদ হাকিম

  • বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement