advertisement

Mamata Banerjee: 'তোমরা বসে উকুন বাছো' বিজেপি-কে তোপ দেগে মমতার হুঙ্কার,' যতই কর হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা'

Last Updated:

দক্ষিণবঙ্গে জোর প্রচার শুরু করেচেন মমতা বন্দ্যোপাধ্যায়! বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে জনতার উদ্দেশে মমতার বার্তা, তৃণমূল সরকার থাকাকালীন কাউকে NRC আর ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।

Rapid Read
শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বর্ধমান: শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনতার উদ্দেশে তাঁর বার্তা, ” তৃণমূল সরকার থাকাকালীন কাউকে NRC আর ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমি যদি যোদ্ধা হই, আপনারা হলেন আমার সহযোদ্ধা। যতদিন বেঁচে থাকব মানুষের ভালোবাসায় থাকব।” তৃণমূলের নির্বাচনী স্লোগান, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’-র প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা।” একই সঙ্গে বিজেপিকে তোপ দেগে তাঁর কটাক্ষ, “কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো।”
এদিনের জনসভা থেকে মমতার অভিযোগ, ‘১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ দেব বলেছিল। কিন্তু আগেই ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৬০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। বিজেপির নাম ঢুকিয়েছে। এগুলো বিজেপির পার্টি অফিস থেকে ঠিক হয়েছে। লিস্ট টাঙানো হচ্ছে না। কোনও দলকে দেয়নি, প্রেসকে দেয়নি, লুকিয়ে রেখেছে! বিজেপির রাজনীতি, একটাই দল থাকবে। বিজেপির রাজনীতি সব রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দেবে। দেশটাকে ওরা বেঁচে দেবে।’
advertisement
নির্বাচনের কমিশনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “বাদবাকি লিস্ট (অতিরিক্ত ভোটার তালিকা) দ্রুত প্রকাশ করুন।” যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য ট্রাইবুনালে বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মমতা। তিনি বলেন, “আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন। এবং এই দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। তাঁদের জন্য বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে। যাঁদের নাম বাদ গিয়েছে, আইনজীবী তাঁদের হয়ে ট্রাইবুনালে লড়াই করবে।”
advertisement
advertisement
ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের জোগানে ঘাটতির প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, ‘আবার লকডাউনের পরিকল্পনা করছে। তবে ওটা করে মানুষের হাতে তালা লাগাতে পারবে না। কেউ কেউ বলছিলেন, আবার নাকি লকডাউনের কথা ভাবছে, যাতে লোকে বেরোতে না পারে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো ছিল। ২০২১ সালে। তখন যদি ভোট করতে পারি, এখন যতই লকডাউন করো, মানুষের মুখে হাতে তালা-চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: 'তোমরা বসে উকুন বাছো' বিজেপি-কে তোপ দেগে মমতার হুঙ্কার,' যতই কর হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা'
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমি একাই ১০০', পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, 'যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য আইনজীবী দেব আমরা'
'আমি একাই ১০০', পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, 'যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য আইনজীবী দেব আমরা'
  • জনতার উদ্দেশে মমতার বার্তা, ''আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন, দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করুন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেন ট্রাইবুনালে আবেদন করতে পারে। তৃণমূল বিনা পয়সায় তাঁদের আইনজীবী দেবে। ''

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement