advertisement

CM Mamata Banerjee: 'আবার নাকি লকডাউনের কথা ভাবছে', ভোটের আগে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার

Last Updated:

CM Mamata Banerjee: ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের জোগানে ঘাটতির প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, 'এখন যতই লকডাউন করো, মানুষের মুখে হাতে তালা-চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার।'

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
দুবরাজপুর: পাণ্ডবেশ্বরের পরে ফের বীরভূমের দুবরাজপুরে ভোটপ্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী।
ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের জোগানে ঘাটতির প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, ‘আবার লকডাউনের পরিকল্পনা করছে। তবে ওটা করে মানুষের হাতে তালা লাগাতে পারবে না। কেউ কেউ বলছিলেন, আবার নাকি লকডাউনের কথা ভাবছে, যাতে লোকে বেরোতে না পারে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো ছিল। ২০২১ সালে। তখন যদি ভোট করতে পারি, এখন যতই লকডাউন করো, মানুষের মুখে হাতে তালা-চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার।’
advertisement
আরও পড়ুন: ‘সাপ্লিমেন্টারি লিস্টে কত মানুষের নাম বাদ লুকিয়ে রেখেছে বিজেপি’, পাণ্ডবেশ্বরে বড় অভিযোগ মমতার
তিনি আরও বলেন, ‘এরা জাতের নামে বজ্জাতি করছে। এরা ধর্মের নামে চক্রান্ত করছে। এরা যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। আমরা তাদের বেলাইন করিয়ে দেব। যতই করো হামলা তৃণমূল কংগ্রেস জিতবে বাংলা। এই ভোট অন্য ভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে।’
advertisement
advertisement
মমতার দাবি, ‘আমরা SIR মানিনি। আমরা কোর্ট থেকে রোড সব জায়গায় লড়াই করেছি। সব আধিকারিকদের বদলে দিয়েছে। এত ভয় পায় একটা সৌজন্যের খাতিরে আমার সঙ্গে কথা বলল না। আমি প্রতিহিংসাপরায়ণ নই। তবে আমি মনে রাখব। তুমি রাষ্ট্রপতি শাসন করলেও, জেনে রাখো, আমি একাই ১০০।
আরও পড়ুন: বাংলায় আরও ১৯ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি থাকল ১৯! শিরোনামে পানিহাটির প্রার্থীর নাম
গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ‘গ্যাস শেষ হয়ে গেছে ২৫দিন পর্যন্ত অপেক্ষা করে মানুষ কি হাওয়া খাবে? গ্যাস দেবে গ্যাস বেলুনে নিজেদের প্রচার করার জন্য, রান্নার ঘরে দেবে না। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার সতর্ক করেছে। বিজেপির পার্টি অফিস থেকে পুলিশ প্রশাসনকে বদলি করা ঠিক হচ্ছে। মা বোনেদের বলছি, নির্বাচনের দিন আর গণনার দিন কেউ জোর খাটালে আপনারা রুখে দাঁড়ান। যাঁরা বিজেপির হয়ে দালালি করছে তাঁদের ৪ তারিখে দেখব কোথায় যায়।’
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CM Mamata Banerjee: 'আবার নাকি লকডাউনের কথা ভাবছে', ভোটের আগে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার
Next Article
advertisement
Firhad Hakim: হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
  • ফিরহাদ হাকিম মমতার সমর্থনে প্রচারে ব্যস্ত

  • বাড়ি বাড়ি জনসংযোগে ফিরহাদ হাকিম

  • বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement