নতুন মালিকানায় নতুন নাম হবে আরসিবির? সামনে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
Last Updated:
Royal Challengers Bengaluru: আরসিবি এখন আইপিএলের সবচেয়ে দামী দল হয়ে উঠেছে। নতুন মালিকানায় ব্ল্যাকস্টোন, টাইমস গ্রুপ এবং বোল্ট ভেঞ্চার্সেরও অংশীদারীত্ব রয়েছে।
আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানায় বড় পরিবর্তন হয়েছে। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে (প্রায় ১৬,৭০৬ কোটি টাকা) ফ্র্যাঞ্চাইজিটির ১০০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। এই চুক্তির ফলে আরসিবি এখন আইপিএলের সবচেয়ে দামী দল হয়ে উঠেছে। নতুন মালিকানায় ব্ল্যাকস্টোন, টাইমস গ্রুপ এবং বোল্ট ভেঞ্চার্সেরও অংশীদারীত্ব রয়েছে।
এই বড় পরিবর্তনের পর থেকেই প্রশ্ন উঠেছিল, নতুন মালিকানায় কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের নাম বদলানো হবে কি না। তবে সেই জল্পনায় আপাতত ইতি পড়েছে। আদিত্য বিড়লা গ্রুপের অনন্যা বিড়লার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে যে, আরসিবির নাম অপরিবর্তিতই থাকবে। ফলে সমর্থকদের কাছে পরিচিত নাম ও পরিচয় বজায় থাকছে।
advertisement

advertisement
২০০৮ সালে আইপিএল শুরুর সময় থেকেই আরসিবি লিগের অন্যতম দল। বহু বছর অপেক্ষার পর ২০২৫ সালে তারা প্রথমবার শিরোপা জেতে। নতুন মালিকানার অধীনে সেই সাফল্য ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। ফ্র্যাঞ্চাইজির পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও এই চুক্তির অন্তর্ভুক্ত, যা ক্লাবের সামগ্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।
advertisement
ইউনাইটেড স্পিরিটস লিমিটেড জানিয়েছে, এই বিক্রির মাধ্যমে তাদের কৌশলগত পর্যালোচনা প্রক্রিয়ার সমাপ্তি ঘটেছে। নতুন মালিকানায় কনসোর্টিয়ামই এখন দল পরিচালনার পূর্ণ দায়িত্ব নেবে। সব মিলিয়ে, এই বড় চুক্তি শুধু আর্থিক দিক থেকেই নয়, ভবিষ্যতে আরসিবির পারফরম্যান্স ও পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে নাম একেই থাকার খবরে খুশি আরসিবি ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 3:31 PM IST











