advertisement

সকল অধিনায়কদের সঙ্গে বৈঠক, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ব়ড় সিদ্ধান্ত আইপিএলের!

Last Updated:

IPL Impact Player Rule: মুম্বইয়ে আয়োজিত আইপিএল অধিনায়কদের বৈঠকে বেশিরভাগ অধিনায়কই এই নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই নিয়মে দলের ভারসাম্যে প্রভাব পড়ছে এবং খেলাটির স্বাভাবিক ধারা বদলে যাচ্ছে।

ইমপ্যাক্ট প্লেয়ার
ইমপ্যাক্ট প্লেয়ার
আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ২০২৩ সালে চালু হওয়া এই নিয়ম ২০২৭ সাল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত আইপিএল অধিনায়কদের বৈঠকে বেশিরভাগ অধিনায়কই এই নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই নিয়মে দলের ভারসাম্যে প্রভাব পড়ছে এবং খেলাটির স্বাভাবিক ধারা বদলে যাচ্ছে।
বৈঠকে উপস্থিত ১০টি দলের অধিনায়করা নিজেদের মতামত জানান। যদিও বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, ২০২৭ সালের আগে এই নিয়ম পুনর্বিবেচনা করা হবে না। ফলে আপাতত এই নিয়ম মেনেই খেলতে হবে সব দলকে। তবুও অধিনায়কদের আপত্তি থেকে বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে।
এই নিয়মের সবচেয়ে বড় সমালোচনা এসেছে অলরাউন্ডারদের দিক থেকে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, আগে অলরাউন্ডারদের গুরুত্ব বেশি ছিল, কিন্তু এখন আলাদা ব্যাটার বা বোলার নেওয়ার প্রবণতা বেড়েছে। একইভাবে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াও মনে করেন, এই নিয়ম ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডারদের বিকাশে বাধা সৃষ্টি করছে।
advertisement
advertisement
শুধু ভারতীয় নয়, বিদেশি ক্রিকেটাররাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের মতে, এই নিয়ম ভবিষ্যতে অলরাউন্ডারদের সংখ্যা কমিয়ে দিতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব ফেলবে। সব মিলিয়ে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আইপিএলে কৌশলগত নতুন মাত্রা যোগ করলেও, তা নিয়ে বিতর্ক এখনও থামেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সকল অধিনায়কদের সঙ্গে বৈঠক, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ব়ড় সিদ্ধান্ত আইপিএলের!
Next Article
advertisement
Firhad Hakim: হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
  • ফিরহাদ হাকিম মমতার সমর্থনে প্রচারে ব্যস্ত

  • বাড়ি বাড়ি জনসংযোগে ফিরহাদ হাকিম

  • বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement