advertisement

'এটাও একটা জয়', পানিহাটিতে ভোটের আগেই কোন জয়ের কথা বললেন BJP প্রার্থী অভয়ার মা? মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ

Last Updated:

বিজেপি সল্টলেক দফতরে পৌঁছলেন পানিহাটির বিজেপি প্রার্থী তথা আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও হত্যার ঘটনায় নির্যাতিতার মা রত্না দেবনাথ। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির তৃতীয় দফার তালিকা গতকালই প্রকাশ করেছে বিজেপি। আর তাতেই ছিল গেরুয়া শিবিরের মোক্ষম চমক। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ১৯ জনের প্রার্থী তালিকায় দেখা গেল পানিহাটির প্রার্থী হিসেবে রত্না দেবনাথের নাম।

পানিহাটিতে আরজি কর নির্যাতিতার মাকেই প্রার্থী করল বিজেপি৷৷
পানিহাটিতে আরজি কর নির্যাতিতার মাকেই প্রার্থী করল বিজেপি৷৷
advertisement
কলকাতা:  পানিহাটিতে বিজেপি প্রার্থী আরজি করের নির্যাতিতার মা। তিনি নিজেই জানিয়েছিলেন যে প্রার্থী হতে চেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রার্থীপদ পাওয়ার পর অভয়ার মা বলেন, ”এটা আমাদের কাছে একটা জয়। আমি জিতলে তা পানিহাটির মানুষের জয় হবে। মায়েদের হয়ে, মেয়েদের হয়ে বলতে চাই। নারীদের সুরক্ষা দিতে চাই।”
advertisement
তিনি বলেন, ”স্বাস্থ্য দফতরের বেহাল দশা আপনারা দেখেছেন। ওই আরজি করেই দেখলাম বহু বিপদ হচ্ছে। লিফটে সাতজন আটকে ছিলেন।”
advertisement
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের যে ছাত্র এবং যুবনেতারা আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কলতান দাশগুপ্ত৷ আরজি কর আন্দোলন শুরু হওয়ার পর চিকিৎসকদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে তাঁকে গ্রেফতারও করেছিল কলকাতা পুলিশ৷ সেই কলতান দাশগুপ্তের বিরুদ্ধেই এবার পানিহাটিতে ভোটের লড়াইয়ে নামলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মা৷
advertisement
পানিহাটি কেন্দ্রে এ দিন তাদের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করেছে বিজেপি৷ এই কেন্দ্রে আগেই কলতান দাশগুপ্তকে প্রার্থী করেছে বামফ্রন্ট৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ৷
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এ দিন অভয়ার মা বলেন, ‘প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের৷ আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে৷ লড়াইটা হয়তো আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই৷ আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, মা কারও কাছে কিছু চাইতে নেই, দিতে হয়৷ সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করব৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'এটাও একটা জয়', পানিহাটিতে ভোটের আগেই কোন জয়ের কথা বললেন BJP প্রার্থী অভয়ার মা? মুখ্যমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ
Next Article
advertisement
Firhad Hakim: হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
  • ফিরহাদ হাকিম মমতার সমর্থনে প্রচারে ব্যস্ত

  • বাড়ি বাড়ি জনসংযোগে ফিরহাদ হাকিম

  • বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement