Ram Navami 2026: কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন! স্লোগান, পাল্টা স্লোগানে সরগরম! বাইরে রইল পুলিশ
- Published by:Suman Biswas
Last Updated:
Ram Navami 2026: এই প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পালিত হল রামনবমী। একই ভাবে পালিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়েও।
কলকাতা: কলকাতা ইউনিভার্সিটিতে AVBP-এর রামনবমী পালন। রামের ছোট একটি মূর্তি, আর তাতে কালো রঙের পেপারে লেখা নানান বার্তা৷ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জোড়াসাঁকো থানার পুলিশ নিরাপত্তার দায়িত্বে। জানা গিয়েছে, ২৪ তারিখ কলকাতা ইউনিভার্সিটির ভেতর রামনবমী করতে চেয়ে ভিসিকে চিঠি দেওয়া হলেও চিঠির সদুত্তর আসেনি। তাই বাধ্য হয়েই গেটের বাইরে পুজো করা হয়। এমনটাই জানিয়েছেন কলকাতা AVBP মিডিয়া কনভেনর অনন্ত বারুই।
এদিকে, যাদবপুরে দুই পক্ষের স্লোগান। একদিকে বামপন্থী ছাত্র ইউনিয়ন। অন্যদিকে রামনবমী পুজা করা এনএসএফ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়ে দিলেন, কোনও রকম অনুমতি নেওয়া হয়নি। তবে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সরজমিনে ঘুরে দেখছেন। অবশ্য জয় শ্রীরাম স্লোগানের পাশাপাশি সেখানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানও ওঠে।
advertisement
advertisement
কোনও বহিরাগত পুজো দেখতে আসতে পারেন কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না। পুলিশ বাইরে আছে। কিন্তু আমাদের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করবে না।
জানা গিয়েছে, গত বুধবারই দুই বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে পুজোর অনুমতি চেয়েছিলেন এবিভিপি-র নেতারা। দাবি, যাদবপুরে মৌখিক অনুমতি মিললেও, মেলেনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মূল ফটকের বাইরে হচ্ছে রামের পুজো।
advertisement
এদিকে, ঠনঠনিয়া কালী বাড়ি থেকে রামনবমীর শোভা যাত্রা বেরবে রাম মন্দির পর্যন্ত। যার মধ্যমণী বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। উল্লেখযোগ্য হল, এই শোভাযাত্রায় সম্প্রিতী বার্তা পৌঁছে দিতেই জাতিধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষেরা শোভাযাত্রায় অংশ নিয়েছে। হলুদ পাগড়ি দিয়ে কুণাল ঘোষকে সংবর্ধনা জানানো হয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 2:42 PM IST











