Dilip Ghosh: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! শুনেই এ কী বললেন দিলীপ ঘোষ! 'যোগ্য জবাব' কে পাবেন?
- Reported by:Ranjan Chanda
- Published by:Suman Biswas
Last Updated:
Dilip Ghosh: পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভয়ার মা-কে। এবার সেই বিষয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ। কী বললেন তিনি?
খড়গপুর, রঞ্জন চন্দ: ভোট যত এগিয়ে আসছে, বাংলার রাজনীতির পারদ তত চড়ছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিশেষ করে আরজি করের নির্যাতিতার মায়ের পাণিহাটি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।দিলীপ ঘোষ সাফ জানান, আরজি কর কাণ্ডে বিচারের আশায় দীর্ঘদিন পথে লড়েছেন ওই মা। কিন্তু প্রশাসনের থেকে সুরাহা না পেয়েই তিনি আজ সরাসরি রাজনীতির ময়দানে নামতে বাধ্য হয়েছেন।
দিলীপের কথায়, “রাজ্যবাসী এই অন্যায় ভোলেনি। একজন সন্তানহারা মা হিসেবে তাঁর প্রতি মানুষের গভীর সহানুভূতি রয়েছে। আমার পূর্ণ সমর্থন তাঁর সঙ্গেই আছে।” তিনি আরও দাবি করেন, ব্যালট বাক্সে মানুষ এই অপশাসনের জবাব দেবে এবং ‘অভয়ার মা’ বিপুল ভোটে জয়ী হবেন। দিলীপের মতে, এই জয়ই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের যোগ্য জবাব।
advertisement
advertisement
শাসকদলের অন্দরের কোন্দল এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন সরব হন দিলীপ। খড়গপুর থেকে পাটুলি— সর্বত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও বোমাবাজির ঘটনা তুলে ধরে তিনি বলেন, “পুরো রাজ্যে অরাজকতা চলছে।” পাশাপাশি রামনবমীতে মদন মিত্রদের সক্রিয়তা দেখে বিদ্রূপের সুরে বিজেপি নেতা বলেন, “যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করতেন, আজ রাজনৈতিক স্বার্থে তাঁরাই রামের স্মরণে। আসলে খেলা ঘুরে গিয়েছে, সবাইকে রামের কাছেই আসতে হবে।”
advertisement
স্বাভাবিকভাবে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন উত্তাপ বাড়ছে। ভোট যুদ্ধে খড়গপুর থেকে প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন সময় একাধিক ভাষায় মন্তব্য করেছেন তিনি।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 1:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা! শুনেই এ কী বললেন দিলীপ ঘোষ! 'যোগ্য জবাব' কে পাবেন?








