Agriculture News: ফাঁকা জমিই এখন টাকার খনি, মাত্র কয়েক মাসেই পকেট গরম করে দিচ্ছে শসা! কম পরিশ্রমে ভাগ্য ফিরছে কৃষকদের
- Reported by:Shantonu Das
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia Agriculture News: পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতিতে শসা চাষ এখন নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে। কম সময়ে আসছে ফলন। গরমের সময় চাহিদাও ভাল থাকে। তাই ধান ঘরে তোলার পর শশা চাষ বেশ লাভজনক হয়ে উঠছে কৃযকদের কাছে। বিকল্প চাষে বাড়ছে আগ্রহ।
advertisement
advertisement
বিশেষ করে কাশীপুর, নিতুড়িয়া ও সাঁতুড়ি এলাকার বিস্তীর্ণ গ্রামীণ অঞ্চলে এখন চোখে পড়ছে সবুজে ভরা শসার ক্ষেত। উন্নত মানের বীজ ব্যবহার এবং নিয়মিত জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষিরা অধিক ফলনের চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি সেচ ও পরিচর্যার দিকেও রাখা হচ্ছে বিশেষ নজর, যাতে ফলনের মান ও পরিমাণ দুটোই বাড়ানো যায়।
advertisement
advertisement
advertisement







