Sonarpur News: অভিযুক্তের মেডিক্যাল চেকআপ করাতে গিয়ে বিপত্তি! যা কাণ্ড ঘটাল, পুলিশের পাল্টা প্রতিরোধে বাগে এল, সোনারপুরে হুলুস্থুল

Last Updated:

Sonarpur News: অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পালানোর সময় পরপর দু’টি দুর্ঘটনাও ঘটায়। পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেও লাভ হল না। সোনারপুরে ফের আটক মানসিক ভারসাম্যহীন আসামি।

সোনারপুরে মেডিক্যাল চেকআপের সময় পালানোর চেষ্টা অভিযুক্তের
সোনারপুরে মেডিক্যাল চেকআপের সময় পালানোর চেষ্টা অভিযুক্তের
দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর, সুমন সাহা: সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনা। এক আসামিকে মেডিক্যাল চেকআপ করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। দৌড়ে কিছুটা দূরে গিয়ে এক অটো চালকের উপর হামলা চালায় সে।
অভিযোগ, জোর করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পালানোর সময় পরপর দু’টি দুর্ঘটনাও ঘটে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ পিতা-মাতাই পরম গুরু, মায়ের পা ধুয়ে শ্রদ্ধার মালা পরাল খুদে সন্তানরা, মহিষাদলের ‘মাতৃপূজন’ অনুষ্ঠানে সকলের চোখে আনন্দাশ্রু
যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনার বেশ কিছু অংশ অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মগরাহাট এলাকার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে। বেনিয়া এলাকায় গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে এবং মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই সময়েই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে সেই চেষ্টা বিফলে গিয়েছে। ফের তাকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পরিবারের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sonarpur News: অভিযুক্তের মেডিক্যাল চেকআপ করাতে গিয়ে বিপত্তি! যা কাণ্ড ঘটাল, পুলিশের পাল্টা প্রতিরোধে বাগে এল, সোনারপুরে হুলুস্থুল