advertisement

East Medinipur News: পিতা-মাতাই পরম গুরু, মায়ের পা ধুয়ে শ্রদ্ধার মালা পরাল খুদে সন্তানরা, মহিষাদলের ‘মাতৃপূজন’ অনুষ্ঠানে সকলের চোখে আনন্দাশ্রু

Last Updated:

East Medinipur News: মহিষাদলে আয়োজিত ‘মাতৃপূজন’ অনুষ্ঠানে অংশ নিয়েছিল প্রায় ৯০ জন শিশু ও কিশোর-কিশোরী। শিশুরা পরম যত্নে মায়ের পা ধুয়ে, মুছে দিচ্ছে। গলায় পরিয়ে দিল শ্রদ্ধার মালা।

+
মহিষাদলে

মহিষাদলে 'মাতৃপূজন’ অনুষ্ঠানের আয়োজন

মহিষাদল, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বর্তমানের দ্রুতগামী জীবনে বাড়ছে যান্ত্রিকতা, আর সেই ভিড়ে কোথাও যেন ফিকে হয়ে আসছে পারিবারিক বন্ধন। প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে বৃদ্ধ বাবা-মাকে আশ্রমে পাঠিয়ে সন্তানদের নিশ্চিন্তে দিন কাটানোর বিষণ্ণ ছবি। সমাজের এই অবক্ষয় রুখতে এবং আগামী প্রজন্মের মনে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার বীজ বপন করতে এক অনন্য নজির সৃষ্টি করল মহিষাদল। মূর্তিপুজো নয়, বরং জন্মদাত্রী মাকেই ‘দেবী’ জ্ঞানে আরাধনা করার এক অভিনব আয়োজন হল মহিষাদলে।
এই ‘মাতৃপূজন’ অনুষ্ঠানে অংশ নিয়েছিল প্রায় ৯০ জন শিশু ও কিশোর-কিশোরী। উদ্দেশ্য একটাই। ছোটবেলা থেকেই যেন শিশুরা বুঝতে পারে যে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাদের বাবা-মা। অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন। প্রথাগত মন্ত্রোচ্চারণের পাশাপাশি সেখানে মূর্ত হয়ে উঠেছিল মানবিকতার এক শ্রেষ্ঠ রূপ। এদিন এক অপরূপ শ্রদ্ধার্ঘ্যের চিত্র উঠে এল।
আরও পড়ুনঃ ৫১ সতীপীঠের মধ্যে একটি রয়েছে পাতিরামে, বিগ্রহহীন মন্দিরে বিদ্যেশ্বরীর বাস বেদিতে! বিশেষ পুজোয় তিনদিনের মহাযজ্ঞ, ভক্তের ঢল
এদিন দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। সারিবদ্ধভাবে মায়েরা বসে আছেন এবং তাঁদের সামনে বসে রয়েছে তাঁদেরই সন্তানরা। শিশুরা পরম যত্নে মায়ের পা ধুয়ে মুছে দিচ্ছে। গলায় পরিয়ে দিচ্ছে শ্রদ্ধার মালা। মিষ্টান্ন ও ফল সহযোগে মাকে নিবেদন করছে অন্তরের ভালবাসা। মায়েরা যখন তাঁদের সন্তানদের মাথায় হাত রেখে আশীর্বাদ করছিলেন, তখন অনেকের চোখেই ছিল জল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কখনও মহামায়া, কখনও মহাদেব! শিব তাণ্ডবে গমগম করছে হাওড়ার মঞ্চ, ওড়িশার শিল্পীদের গায়ে কাঁটা ধরানো অভিনয়
কোনও মন্দির বা প্যান্ডেল নয়, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এই প্রাঙ্গণটিই তখন হয়ে উঠেছিল এক জীবন্ত তীর্থস্থান। উপস্থিত মায়েরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, বর্তমান সময়ে যখন নৈতিক শিক্ষার অভাব প্রকট হয়ে উঠছে, তখন এই ধরনের অনুষ্ঠান শিশুদের মানসিকভাবে ঋদ্ধ করবে। এক অভিভাবকের কথায়, “সমাজে বাবা-মাকে অবহেলার ঘটনা যেভাবে বাড়ছে, তাতে এই ধরণের সংস্কারমূলক অনুষ্ঠান আরও বেশি হওয়া প্রয়োজন। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি জীবনের শিক্ষা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের মনে যদি ছোটবেলা থেকেই বাবা-মায়ের প্রতি এই শ্রদ্ধা ও মমত্ববোধ গেঁথে দেওয়া যায়, তবে ভবিষ্যতে আর কোনও বাবা-মাকে বৃদ্ধাশ্রমের পথ ধরতে হবে না। মহিষাদলের এই ‘মাতৃপূজন’ উৎসব কেবল একটি ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকেনি। এই অনুষ্ঠান হয়ে উঠেছে মূল্যবোধ জাগরণের এক শক্তিশালী মাধ্যম। যখন চারিদিকে সম্পর্কের ফাটল ধরার খবর বেশি শোনা যায়। তখন মহিষাদলের এই প্রচেষ্টা সমাজকে এক নতুন দিশা দেখালো।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: পিতা-মাতাই পরম গুরু, মায়ের পা ধুয়ে শ্রদ্ধার মালা পরাল খুদে সন্তানরা, মহিষাদলের ‘মাতৃপূজন’ অনুষ্ঠানে সকলের চোখে আনন্দাশ্রু
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমি একাই ১০০', পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, 'যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য আইনজীবী দেব আমরা'
'আমি একাই ১০০', পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, 'যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য আইনজীবী দেব আমরা'
  • জনতার উদ্দেশে মমতার বার্তা, ''আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন, দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করুন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেন ট্রাইবুনালে আবেদন করতে পারে। তৃণমূল বিনা পয়সায় তাঁদের আইনজীবী দেবে। ''

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement