Firhad Hakim: হাতে গোনা কয়েকটা দিন, জোরকদমে চলছে প্রচার! মমতার সমর্থনে ফের পথে নামলেন ফিরহাদের
- Published by:Rachana Majumder
Last Updated:
ভবানীপুর কেন্দ্রটি কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড-৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ ও ৮২-নিয়ে গঠিত, এবং সব ক’টিতেই তৃণমূলের কাউন্সিলর রয়েছেন। সেই সংগঠনিক শক্তিকেই কাজে লাগিয়ে তৃণমূল ভোটের ময়দানে নামছে।
advertisement
advertisement
advertisement
advertisement
ভবানীপুরের হাই-ভোল্টেজ লড়াইয়ে তৃণমূল কংগ্রেস তাদের প্রচারের মূল সুর ঠিক করে ফেলেছে। এবারও কেন্দ্রবিন্দুতে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরেই ভোটের কৌশল সাজাচ্ছে দল। গতকাল কর্মিসভায় ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এর আগে ফিরহাদ বলেন, ” ৬০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ওয়ার্ডেের সবাই পরিচিত, নিজের ওয়ার্ড। তবু একবার সকলকে মনে করিয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিন। তিনি ভবানীপুরের ঘরের মেয়ে।”







