Chess Competition: বারুইপুরে দাবা প্রতিযোগিতার বিরাট আয়োজন! পড়ুয়াদের মগজাস্ত্রে শাণ, রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি বিভিন্ন স্কুল
- Reported by:Suman Saha
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Chess Competition: দাবা প্রতিযোগিতার পাশাপাশি ক্রিকেট, টেবিল টেনিস, লং টেনিস, ও ফুটবল টুর্নামেন্টের আয়োজনও করা হয়েছে।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: বর্তমান সময়ে খেলাধুলো হারিয়ে যাচ্ছে। আর তাই লেখাপড়া, কারিগরি শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর নজর দিল এসভিআইএসটি কলেজ। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে কলেজের গোবিন্দপুর ক্যাম্পাসে এদিন দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়। যেখানে দাবায় কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে ৩১টি স্কুলের ৮০ জন ছাত্র ও ৬ জন ছাত্রী অংশ নেয়।
অন্যদিকে ব্যাডমিন্টনে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ৪০টি স্কুল অংশ নেয়। এছাড়াও ক্রিকেট, টেবিল টেনিস, লং টেনিস, ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ হবে ৪ এপ্রিল। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি আমাদের শৃঙ্খলা, দলগত কাজ, নেতৃত্ব এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে।
আরও পড়ুনঃ এ যেন অন্য বাসন্তী পুজো! কামদুনি থেকে আরজি কর, দিল্লি, মণ্ডপে নারী নির্যাতনের রূঢ় বাস্তব, বসিরহাটের ঘোষ বাড়িতে অন্নপূর্ণার আরাধনা
বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিভাবান খেলোয়াড়রা এদিন তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে। আগামী কয়েকদিন ধরে এই প্রতিযোগিতা খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব, সম্মান এবং সহযোগিতার সুন্দর উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে এক শিক্ষক বলেন, ছাত্র-ছাত্রীদের দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে দাবা খেলার উপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি বর্তমানে স্কুল ছাত্র ছাত্রীরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তাই স্কুল ছাত্র ছাত্রীদের মোবাইল আসক্তি কাটিয়ে দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই দারুণ উদ্যোগ।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 26, 2026 2:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Chess Competition: বারুইপুরে দাবা প্রতিযোগিতার বিরাট আয়োজন! পড়ুয়াদের মগজাস্ত্রে শাণ, রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি বিভিন্ন স্কুল










