WB Assembly Election 2026: জেলার ভোটকর্মীদের থাকা-খাওয়ার চিন্তা অতীত! খাবার জোগাবে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা, মিলবে থাকার জিনিসও
- Published by:Sneha Paul
Last Updated:
West Bengal Assembly Election 2026: জেলার ভোটকর্মীদের জন্য স্বস্তির খবর। ভোটের আগের দিন রাত ও পরের দিন সকাল ও দুপুরের খাবারের জোগাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
কোচবিহারঃ শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটকর্মীদের জন্য স্বস্তির খবর। থাকা-খাওয়া নিয়ে তাঁদের আর চিন্তা করতে হবে না। কারণ কোচবিহারের ভোটকর্মীদের খাবারদাবার ও থাকার জন্য সামগ্রীর বন্দোবস্ত করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
অতীতে অনেক সময় দেখা গিয়েছে, নির্বাচনের আগের দিন বুথে পৌঁছে ভোটকর্মীদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। শহরাঞ্চলের কর্মীদের ক্ষেত্রে মোটামুটি কাজ চালানোর মতো ব্যবস্থা থাকলেও আধা শহর এবং গ্রামাঞ্চলের ভোটকর্মীরা খাওয়া-দাওয়া, রাতে শোওয়ার জন্য বালিশ-মশারির জন্য বেশ সমস্যায় পড়তেন। সব মিলিয়ে, ভোটের আগের দিন থেকে পরের দিন সন্ধ্যা অবধি অসুবিধায় থাকতেন অনেকেই।
advertisement
আরও পড়ুনঃ স্থানীয় অনুষ্ঠান থেকে বড় বড় মঞ্চ! বাঁশির সুরে ঝড় তোলেন পটাশপুরের বিশ্বজিৎ, প্রতিভার জোরে আজ জেলার গর্ব
এবার সেই সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হল। জানা গিয়েছে, কোচবিহারের ভোটকর্মীদের খাবারদাবারের বন্দোবস্ত করে দেবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এমনকি শোওয়ার জন্য মশারি-বালিশ সহ অন্যান্য জরুরি সামগ্রীও দেওয়া হতে পারে বলে খবর। ফলে ভোটের আগের দিন রাত থেকে পরের দিন সকাল অবধি ভোটকর্মীদের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করতে হবে না বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, কোচবিহারে আড়াই হাজারের বেশি বুথ এবং প্রায় ১৪০টি সহায়ক বুথ রয়েছে। মোট ভোটকর্মীর সংখ্যা প্রায় ১৩ হাজার। এর পাশাপাশি মাথাভাঙা, দিনহাটা সহ কোচবিহারের ৬টি সদর শহরে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রও থাকবে। এবার তাঁদের সবার খাবার জোগাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 26, 2026 3:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: জেলার ভোটকর্মীদের থাকা-খাওয়ার চিন্তা অতীত! খাবার জোগাবে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা, মিলবে থাকার জিনিসও











