advertisement

Jalpaiguri News: অনলাইন যুগেও অটুট ঐতিহ্য! চৈত্র সেলের ভিড়ে জলপাইগুড়িতে হালখাতার নস্টালজিয়া! দাম কত জানুন

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ির ব্যবসায়ীদের কাছে পয়লা বৈশাখের আগে লাল হালখাতার চাহিদা সামান্য কমলেও গুরুত্ব কমেনি এক বিন্দুও। চৈত্র সেলের রমরমার মাঝে কেমন চলছে হালখাতার বিক্রি, দাম কত?

+
হালখাতা

হালখাতা হাতে কারিগর

জলপাইগুড়ি, সুরজিৎ দে: অনলাইন শপিং এর মাঝেও টিকে রয়েছে চৈত্র সেলের ঐতিহ্য! হালখাতা থেকে শুরু করে সেলে জামাকাপড় কেনাকাটি… এক নস্টালজিক অনুভূতি দিচ্ছে এই বাজার। জলপাইগুড়ির বাজারে আজও বেঁচে হালখাতার গল্প। চৈত্র সেলের রঙিন আমেজে জমজমাট জলপাইগুড়ি শহর।
জলপাইগুড়ির মার্চেন্ট রোড জুড়ে উপচে পড়া ভিড় নজর কাড়ছে। নতুন পোশাক, গৃহস্থালির সামগ্রী, উৎসবের কেনাকাটায় এখন ব্যস্ত ক্রেতারা। সামনেই যে নববর্ষ! আধুনিকতার এই ব্যস্ত ছন্দের মাঝেই চোখে পড়ে এক অন্য ছবি, যা যেন সময়ের স্রোতেও মুছে যায়নি। রাস্তার এক কোণে চুপচাপ বসে আছেন আবির হোসেন। সামনে সাজানো লাল মলাটের হালখাতা। বাপ-ঠাকুরদার আমল থেকে চলে আসা এই ব্যবসাকেই আঁকড়ে ধরে তিনি প্রতি বছর চৈত্র মাসে হাজির হন শহরে।
advertisement
advertisement
বাংলা নববর্ষের আগে হালখাতা যে এখনও বাঙালির ব্যবসায়িক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ, তাঁর উপস্থিতিই যেন তার প্রমাণ। এক সময় দোকানপাটে পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলার এই প্রথা ছিল একপ্রকার উৎসব। এখন প্রযুক্তির দাপটে সেই চাহিদা কিছুটা কমলেও ঐতিহ্যের টান আজও টিকে আছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৫০ থেকে ৫০০ টাকার বিভিন্ন দামের ছোট-বড় হালখাতা সাজিয়ে বসেছেন আবির। সবই তাঁর নিজের হাতে তৈরি বা সংগ্রহ করা। প্রায় তিন দশকের বেশি সময় ধরে একই জায়গায় বসে ব্যবসা করছেন তিনি। ক্রেতা কমেছে, কিন্তু পুরনো গ্রাহকদের ভরসায় এখনও চলছে এই পথচলা। শহরের সঙ্গে তাঁর সম্পর্ক যেন শুধু ব্যবসার নয় এক গভীর আবেগের বন্ধনও বটে। চৈত্র সেলের কোলাহলের মাঝেও তাই মার্চেন্ট রোডের এক কোণে বেঁচে রয়েছে এক টুকরো ইতিহাস, এক টুকরো ঐতিহ্য। যা শহরবাসীকে মনে করিয়ে দিচ্ছে সময় বদলালেও কিছু গল্প কখনও পুরনো হয় না!
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: অনলাইন যুগেও অটুট ঐতিহ্য! চৈত্র সেলের ভিড়ে জলপাইগুড়িতে হালখাতার নস্টালজিয়া! দাম কত জানুন
Next Article
advertisement
Mamata Banerjee: কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান
কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান
  • মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা দেখা দিয়েছে

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান মাঝআকাশে চক্কর কাটছে

  • আবহাওয়ার কারণে দেরি হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement