advertisement

Mamata Banerjee: কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান

Last Updated:

Mamata Banerjee: সূত্রের খূর, অন্ডাল এয়ারপোর্ট থেকে রওনা হওয়ার পরে ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর।

News18
News18
কলকাতা: বিপত্তির মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর কলকাতায় নামতে দেরি। মাঝআকাশে বিমান এখনও চক্কর কাটছে বলে জানা যাচ্ছে। অন্ডাল এয়ারপোর্ট থেকে রওনা হওয়ার পরে ৩.৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর।খারাপ আবহাওয়া তুমুল বৃষ্টি হওয়ার কারণে বিমানবন্দরে নামতে পারছে না বিমান। এই মুহূর্তে বিমানবন্দরে তুমুল বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়ো হাওয়া।
খবর প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত জানা যাচ্ছে, এখনও নামেনি বিমান। বিমানবন্দর কর্তৃপক্ষ ও ATC বলছে খারাপ আবহাওয়া থাকলেও এই মুহূর্তে ঝড়োো হাওয়া নেই তাই কলকাতায় অবতরণ করানো হতে পারে কিন্তু নির্দিষ্ট ভাবে বলতে পারছে না। পাইলট সবুজ সংকেত দিলেই ATC বলতে পারবে।
এই মুহূর্তে পাণ্ডবেশ্বরে ছিলেন তিনি। উত্তরবঙ্গ সেরে দক্ষিণবঙ্গে জোর প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনতার উদ্দেশে তাঁর বার্তা, ”আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন, দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করুন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেন ট্রাইবুনালে আবেদন করতে পারে। তৃণমূল বিনা পয়সায় তাঁদের আইনজীবী দেবে। ”
advertisement
পাণ্ডবেশ্বরের পরে ফের বীরভূমের দুবরাজপুরে ভোটপ্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের জোগানে ঘাটতির প্রসঙ্গ টেনে মমতার অভিযোগ, ‘আবার লকডাউনের পরিকল্পনা করছে। তবে ওটা করে মানুষের হাতে তালা লাগাতে পারবে না। কেউ কেউ বলছিলেন, আবার নাকি লকডাউনের কথা ভাবছে, যাতে লোকে বেরোতে না পারে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। কোভিডের সময় তো ছিল। ২০২১ সালে। তখন যদি ভোট করতে পারি, এখন যতই লকডাউন করো, মানুষের মুখে হাতে তালা-চাবি লাগাতে পারবে না। ওটা মানুষের নিজস্ব অধিকার।’ ভোটপ্রচার সেরে অন্ডাল থেকে বিমানে কলকাতা ফিরছেন তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান
Next Article
advertisement
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
  • শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

  • বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?

  • ইরান যুদ্ধ আবহে জরুরি বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement