advertisement

'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!

Last Updated:

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়ার গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে জমে উঠেছে প্রচারের রং। প্রার্থীর সমর্থনে এবার দেওয়াল লিখনে সরাসরি অংশ নিচ্ছেন পাড়ার মহিলারাই। তুলি-রঙ হাতে তাঁদের এই উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে আলাদা উন্মাদনা, যা নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।

+
দেওয়াল

দেওয়াল লিখনে পাড়ার মহিলারা 

কল্যানী, নদিয়া  মৈনাক দেবনাথ: কল্যাণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ অতীন্দ্র নাথ মন্ডলের সমর্থনে জোরদার প্রচার শুরু করলেন দলের মহিলা কর্মীরা। রবিবার সকাল থেকেই গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে রং-তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে নামেন তাঁরা। তৃণমূল নমঃশূদ্র উদ্বাস্তু সেলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু মহিলা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
দেওয়াল লিখনের মাধ্যমে প্রার্থীর সমর্থনে বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। “রান্নাঘরে কাঁদছে মা, এই বিজেপি আর না” এই ধরনের বার্তাই প্রাধান্য পায় প্রচারে। অংশগ্রহণকারী মহিলারা জানান, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মাধ্যমে আর্থিক সহায়তা এবং বিনামূল্যে রেশনের চাল পেলেও, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি তাঁদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলেছে। গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহের সমস্যায় তারা চরম অসুবিধার মধ্যে পড়েছেন বলে অভিযোগ করেন।
advertisement
advertisement
গয়েশপুর নমঃশূদ্র উদ্বাস্তু সেলের সহ-সভানেত্রী অরমিতা সরকার জানান, ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হলেও, এলাকার সাধারণ মানুষ সেই বিধায়কের উপস্থিতি বা কাজের প্রভাব তেমনভাবে অনুভব করতে পারেননি। ফলে এবারের নির্বাচনে পরিবর্তনের ডাক দিচ্ছেন তারা। তাদের কথায়, “গতবার ভুল হয়েছে, এবার আমরা নিজেরাই ঠিক সিদ্ধান্ত নেব।”
advertisement
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গয়েশপুর নমঃশূদ্র উদ্বাস্তু সেলের সহ-সভানেত্রী অরমিতা সরকার সহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা। তারা মহিলা কর্মীদের উৎসাহিত করেন এবং বাড়ি বাড়ি পৌঁছে প্রচার জোরদার করার আহ্বান জানান।
তৃণমূল কর্মীদের দাবি, সাধারণ মানুষের সমস্যা ও চাহিদাকে সামনে রেখেই এবারের নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোই তাঁদের মূল লক্ষ্য। ঘরের কাজ সামলেও যেভাবে মহিলারা রাস্তায় নেমে প্রচারে সামিল হয়েছেন, তা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!
Next Article
advertisement
Mamata Banerjee: কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান
কলকাতার আকাশ বজ্রগর্ভ মেঘ-দুর্যোগ! মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা, আকাশে চক্কর কাটছে বিমান
  • মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা দেখা দিয়েছে

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান মাঝআকাশে চক্কর কাটছে

  • আবহাওয়ার কারণে দেরি হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement