WB Assembly Elections 2026: চাঁচলের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, লোকসভায় হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লড়াই
- Reported by:Jiam Momin
- Published by:Rukmini Mazumder
Last Updated:
চাঁচল কেন্দ্রে জোরদার প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। চায়ের দোকানদার থেকে টোটোচালক, সব স্তরের মানুষের কাছে পৌঁছে ভোট চান তিনি
মালদহ, জিএম মোমিন: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চাঁচল কেন্দ্রে জোরদার প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলিগ্রামে প্রচারে গিয়ে তিনি প্রথমে স্থানীয় শিব মন্দিরে পুজো দেন এবং জিন্দাপীরের মাজারে চাদর চড়িয়ে সম্প্রীতির বার্তা দেন। পাশাপাশি কাঁসারি পাড়া চণ্ডী মণ্ডপেও প্রণাম করেন। এরপর বিজেপি প্রার্থীর বুথ এলাকাতেই প্রচার চালিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ান তিনি।
প্রচারের মাঝেই প্রসূন বন্দ্যোপাধ্যায় কলিগ্রামের একটি কবরস্থানে গিয়ে শেষকৃত্যে অংশ নেন এবং পরে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন। বাজারের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল ও শৌচালয়ের দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। চায়ের দোকানদার থেকে টোটোচালক, সব স্তরের মানুষের কাছে পৌঁছে ভোট চান তিনি। তাঁর দাবি, উন্নয়নের নিরিখে মানুষ জোড়াফুলেই আস্থা রাখছেন।
advertisement
প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী রতন দাসকে কটাক্ষ করে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ”সবাই তৃণমূলকেই সমর্থন করবেন। রোদে ঘুরে লাভ নেই, উনি বাড়িতে বিশ্রাম নিন।” পাল্টা জবাবে চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস বলেন, “যদি সব ভোট তৃণমূলের হয়, তবে লোকসভায় উনি হারলেন কেন? এবারও হার নিশ্চিত।”
advertisement
২০০৬ ব্যাচের প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ রেঞ্জের আইজি পদে কর্মরত ছিলেন। তার আগে মালদহ ও দিনাজপুর জেলা পুলিশ সুপারের দায়িত্ব ছিলেন। এর পর স্বেচ্ছাবসর নেওয়ার কিছুদিন পরই যোগ দিন তৃণমূলে। তৃণমূলের যোগ দিয়ে ২০২৪ লোকসভায় মালদহ উত্তর কেন্দ্রে প্রার্থী হয়ে লড়াই করেন। যদিও জয় লাভ না করতে পারলেও দ্বিতীয় দলকে দ্বিতীয় স্থানে রাখেন। এ’বছর বিধানসভায় ভোটের ময়দানে চাঁচল বিধানসভার তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 26, 2026 2:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
WB Assembly Elections 2026: চাঁচলের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, লোকসভায় হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লড়াই









