Annapurna Puja: অষ্টমীর পুণ্য লগ্নে কান্দিতে অন্নপূর্ণা আরাধনা! চিরাচরিত প্রথা মেনে মহাসমারোহে চলছে উৎসব
- Reported by:Koushik Adhikary
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad Annapurna Puja: আজ চৈত্র শুক্লা অষ্টমী। এই পুণ্য তিথিতে অন্নপূর্ণা পুজোর আনন্দে মেতেছে মুর্শিদাবাদের কান্দি শহর। ঐতিহ্য মেনে দেবী অন্নপূর্ণার আরাধনায় মেতেছেন শহরবাসী।
advertisement
advertisement
কান্দি তথা বিশ্বের শান্তি কামনায় আপামর কান্দিবাসীর সহযোগিতায় এই অন্নপূর্ণা পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে। বর্তমানে এই অন্নপূর্ণা পুজোর দায়িত্বভার উঠে এসেছে কান্দি বাজার অন্নপূর্ণা পুজো কমিটির হাতে। অন্নপূর্ণা পুজোর পাশাপাশি সারাবছর অন্নপূর্ণা পুজো কমিটির সদস্যরা কান্দিবাসীর সেবায় নিয়োজিত থেকে। একাধিক জনসেবামূলক কাজ করার মাধ্যমে। সব মিলিয়ে মহাসমারোহে পালিত হল এবছরের অন্নপূর্ণা পুজো কান্দিতে।
advertisement
মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্ন পাত্র অন্য হাতে থাকে হাতা। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হল ধান। আর পূর্ণা কথার অর্থ হল পূর্ণ।
advertisement
advertisement
রায়্গুনাকার ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন, যেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এর সঙ্গে রয়েছে আর এক পৌরাণিক কাহিনি। পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলেনাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারি, খাদ্য কষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে, তারা দেবাদীদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব। কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশিতে এক নারী সকলকে অন্ন দান করছেন।







