WB Assembly Election 2026: মালদহে ভোটে এবার বিশেষ আকর্ষণ ‘ফজলিবাবু’! অভিনব উদ্যোগ প্রশাসনের
- Reported by:Jiam Momin
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: গণতন্ত্রের উৎসবে এবার শামিল ‘ফজলিবাবু’। মালদহ জেলায় ভোটদানের হার বাড়াতে এবং তরুণ ভোটারদের উৎসাহিত করতে একটি আমের আদলে তৈরি ম্যাস্কট উদ্বোধন করল জেলা প্রশাসন। মালদহের বিখ্যাত ফজলি আমের নামেই রাখা হয়েছে এই ম্যাস্কটের নাম।
ভোটের আগে প্রচারে নয়া চমক জেলা নির্বাচন দফতরের। ভোটদানে উৎসাহ বাড়াতে মালদহে এবারে 'ফজলি বাবু'। '২৩ এপ্রিল আসছে দিন নিজের ভোট নিজে দিন' এমনই অভিনব স্লোগানকে সামনে রেখে ভোটের ম্যাস্কট উদ্বোধন হল মালদহে। বিধানসভা ভোটের আগে মানুষের মধ্যে ভোটদানে উৎসাহ বাড়াতে ও সচেতন করতে উদ্যোগী হল জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
এদিন মালদহ জেলা শাসকের দফতরে আকর্ষণীয় এই ম্যাস্কটের আবরণ উন্মোচন করেন মালদহ জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রাজনবীর কাপুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তুষার পাল। একইসঙ্গে এদিন শান্তিপূর্ণ ভোটের স্বার্থে 'সিগনেচার ক্যাম্পেইন' কর্মসূচিও করা হয়।
advertisement
advertisement
মালদহে সাধারণভাবেই গড়ে ৮০ শতাংশের বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। এবার ভোটদানের পরিমাণ আরও বাড়ানোর উদ্দেশ্যেই এই ফজলি বাবুকে সামনে রেখে প্রচার চালাবে নির্বাচন দফতর। এদিন জেলা শাসকের দফতরে এই ম্যাস্কটের আবরণ উন্মোচনের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক ও বিধানসভা এলাকাতেও এই ম্যাস্কট নিয়ে প্রচার শুরু করা হয়।
advertisement








