আর প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ভ্রমণের ব্যবস্থা করেছেন বর্ধমানের বিশিষ্ট এক স্বেচ্ছাসেবী। বর্ধমানে শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার বাসিন্দা সুরেন্দ্র শর্মা। তিনি সারা বছর নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি। এলাকার গরীব কোনও ব্যক্তির মেয়ের বিয়ে, সামাজিক অনুষ্ঠান হোক কিংবা কোন বিপদ আপদ, সবেতেই ঝাপিয়ে পড়েন তিনি। আর প্রতি বছরই জানুয়ারি মাসে প্রবীণ নাগরিকদের নিয়ে তিনি করেন ভ্রমণের ব্যবস্থা।
advertisement
আরও পড়ুন: ভাটায় জল নামলেই থমকে যায় জনজীবন, রূপমারীর ফেরিঘাটে নিত্যযাত্রীদের ভোগান্তি! জোরালো দাবি সংস্কারের
এবছরও ধর্ম যার যার, তীর্থস্থান সবার এই মন্ত্রকে পাথেও করে প্রায় ১৫০ জনেরও বেশি প্রবীন নাগরিকদের জন্য তীর্থস্থান ভ্রমনের ব্যবস্থা করেন তিনি। তাও মাত্র এক টাকার বিনিময়ে। সুরেন্দ্র বাবু জানান, প্রথমে আমরা অল্প সংখ্যক লোককে নিয়ে ভ্রমণের কথা ভাবি। কিন্তু এলাকায় মানুষের মুখে মুখের প্রচারের পরে সংখ্যাটা ১৫০ জনেরও বেশি হয়ে যায়। বেনারস, কাশী বিশ্বনাথ মন্দির সহ নানান তীর্থস্থান ঘোরানো হবে তাঁদের। মোট ৬ দিনে ট্যুর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেহেতু সকলে প্রবীন নাগরিক, তাই প্রতি ১০ জনের জন্য ২ জন করে ভলান্টিয়ার দেওয়া হয়েছে। সুরেন্দ্র বাবুর মতে, এই ‘এক টাকা’ কোনও মূল্য নয়, বরং এটি প্রবীণদের সম্মানের প্রতীক, যাতে তাঁরা মনে না করেন যে তাঁরা কারও দয়ায় ঘুরছেন। তাই মাত্র এক টাকার বিনিময়ে প্রবীণদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এই ‘এক টাকার সফর’ আজ সমাজের কাছে পৌঁছে দিচ্ছে এক অনন্য বার্তা।





