TRENDING:

Dhokra Village: আপনি কি ঘুরতে ভালবাসেন? কলকাতার কাছেই ডোকরা গ্রামে একবার ঢুঁ মেরে আসুন, শান্ত পরিবেশে স্বল্প খরচে থাকা-খাওয়া

Last Updated:

East Bardhaman Dhokra Village: আপনি কি ঘুরতে ভালবাসেন? পাশাপাশি নতুন জিনিস দেখার এবং শেখার আগ্রহ রয়েছে? তাহলে পূর্ব বর্ধমানের ডোকরা গ্রাম আপনার জন্য সেরা গন্তব্য। কলকাতার খুব কাছেই রয়েছে শান্ত এই গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: আপনি কি ঘুরতে ভালবাসেন? পাশাপাশি নতুন জিনিস দেখার এবং শেখার ইচ্ছা রয়েছে? তাহলে আপনি যেতে পারেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। আউশগ্রাম ১ নম্বর ব্লকের দিগনগর ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে একটি গ্রাম। গ্রামটির নাম দ্বারিয়াপুর। আপনি ভাবছেন হয়ত কী এমন রয়েছে এই গ্রামে দেখার মত? আসলে এই গ্রামের নাম দ্বারিয়াপুর হলেও অনেকের কাছে এটা ‘ডোকরা গ্রাম’ নামেও পরিচিত।
advertisement

গ্রামে ঢুকলেই আপনি দেখতে পাবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে চলছে ডোকরা শিল্পের কাজ। গ্রামে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবারের বসবাস। প্রত্যেকেই এই কাজের সঙ্গে যুক্ত। কীভাবে ডোকরার বিভিন্ন জিনিস তৈরি করছেন শিল্পীরা তা চাক্ষুষ দেখতে পাবেন। কতটা পরিশ্রম করতে হয় একটা ডোকরার জিনিস তৈরি করতে, জানতে পারবেন এই গ্রামে গেলেই।

আরও পড়ুনঃ জুয়ার ঠেকে মর্মান্তিক কাণ্ড, যুবককে মারধর, পেটে ছুরি ঢুকিয়ে…! ক্যানিংয়ে রাতের ‘অবৈধ আড্ডা’ ঘিরে চাঞ্চল্য

advertisement

থাকা অথবা খাওয়ার ব্যবস্থা নিয়ে চিন্তা করবেন না। এই গ্রামের মধ্যে রয়েছে স্বল্প খরচে থাকার ব্যবস্থা। গ্রামের সেক্রেটারি শুভ জানিয়েছেন ,তাঁর বাড়িতেই হয়ে যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনি চাইলে বাইরের অন্যান্য হোটেল থেকেও খাবার আনিয়ে নিতে পারেন। প্রায়ই এই গ্রামে দূরদূরান্ত থেকে অনেকেই আসেন। চাইলে এই গ্রামের শিল্পীদের কাছ থেকে ডোকরার কাজও শিখতে পারেন। তবে ডোকরার কাজ শেখার জন্য কিছু টাকা প্রদান করতে হবে।

advertisement

View More

আরও পড়ুনঃ ধানের বিকল্প লঙ্কা! একবার রোপণে টানা ৭-৮ মাস ফলন, বদলাচ্ছে চাষিদের ভাগ্য! বিদেশের বাজারে বসিরহাটের লঙ্কার চাহিদা তুঙ্গে

ইতিমধ্যে দ্বারিয়াপুরের এই ডোকরা শিল্পের কাজ পৌঁছে দিয়েছে বিদেশের মাটিতেও। বিদেশ থেকেও অনেকে এসেছেন এই গ্রামে ডোকরার কাজ শেখার জন্য। এই গ্রামের মধ্যেই রয়েছেন পাঁচজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী। একবার হলেও ঘুরে আসুন আউশগ্রামের দ্বারিয়াপুরে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

চলুন জেনে নেওয়া যাক কীভাবে আসবেন এই গ্রামে। সবার প্রথমে বাস অথবা ট্রেনে করে আসতে হবে গুসকরা। এখান থেকে টোটো অথবা বাসে করে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই গ্রামে। তবে যদি থাকতে চান তাহলে আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dhokra Village: আপনি কি ঘুরতে ভালবাসেন? কলকাতার কাছেই ডোকরা গ্রামে একবার ঢুঁ মেরে আসুন, শান্ত পরিবেশে স্বল্প খরচে থাকা-খাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল