South 24 Parganas: জুয়ার ঠেকে মর্মান্তিক কাণ্ড, যুবককে মারধর, পেটে ছুরি ঢুকিয়ে...! ক্যানিংয়ে রাতের 'অবৈধ আড্ডা' ঘিরে চাঞ্চল্য

Last Updated:

South 24 Parganas News: জুয়া খেলে জিতে যাওয়া টাকা দিতে অস্বীকার। দু'পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি। অভিজিতের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। জুয়ার ঠেকে রক্তারক্তি কাণ্ড। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত যুবক।

ক্যানিং থানা
ক্যানিং থানা
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: জুয়ার ঠেকে তুমুল বচসা। হতাহাতিতে গড়াল পরিস্থিতি। বচসার জেরে এক যুবকের পেটে ছুরি মারার অভিযোগ উঠেছে। জুয়া খেলে জিতে যাওয়ায় টাকা চাওয়ায় যুবকের পেটে ছুরি দিয়ে আঘাত ও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার হেরভাঙ্গা এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেরভাঙ্গা এলাকায় বুধবার রাতে চার যুবক জুয়া খেলতে বসেছিলেন। খেলায় অভিজিৎ রাউৎ জিতে যায়। জিয়ায় জিতে অপর পক্ষ ভোলা ও নুরোর কাছে টাকা চাইলে অভিযুক্তরা অভিজিতকে টাকা দিতে অস্বীকার করেন। আর তা নিয়ে বচসা বাধে উভয় পক্ষের মধ্যে।
আরও পড়ুনঃ কলেজ শেষ করেই কর্মসংস্থান চান! পথ দেখাচ্ছে নন্দীগ্রাম, জানুন বিস্তারিত
বচসার মাঝেই অভিযুক্ত ভোলা ও নুরো ছুরি বের করে অভিজিতের পেটে মারে এবং লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে আক্রান্ত যুবককের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছয়। আক্রান্ত যুবককে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত অভিজিৎ রাউৎ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস! কালিম্পংয়ে বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন এক ক্লিকে
ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিজিতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas: জুয়ার ঠেকে মর্মান্তিক কাণ্ড, যুবককে মারধর, পেটে ছুরি ঢুকিয়ে...! ক্যানিংয়ে রাতের 'অবৈধ আড্ডা' ঘিরে চাঞ্চল্য