advertisement

North Bengal Weather: দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস! কালিম্পংয়ে বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন এক ক্লিকে

Last Updated:
North Bengal Weather Update: দার্জিলিংয়ে হালকা তুষারপাতের পূর্বাভাস। কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের অন্যান্য জেলার বৃহস্পতিবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে।
1/5
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে ক্রমশ পূর্ব দিকে সরছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা উত্তুরে হাওয়া বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্টের পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টিও হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। দিনভর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া জেনে নিন। (তথ্য: পার্থপ্রতিম সরকার)
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সৃষ্টি নিম্নচাপটি শক্তি হারিয়ে ক্রমশ পূর্ব দিকে সরছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা উত্তুরে হাওয়া বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্টের পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টিও হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। দিনভর কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া জেনে নিন। (তথ্য: পার্থপ্রতিম সরকার)
advertisement
2/5
উত্তরবঙ্গে ভোরের দিকে কুয়াশার দাপট চোখে পড়ছে। পাহাড়ে হালকা মেঘলা। ঠান্ডা আবহাওয়া দারুণ উপভোগ করছেন পর্যটকেরা। শিলিগুড়িতে পরিষ্কার আকাশ। ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভূতি। বেলা বাড়লেই বাড়বে পারদ। তাপমাত্রা ১৬ ডিগ্রি।

3/5
সকাল থেকে দার্জিলিংয়ের আকাশ ঝকঝকে। ঠান্ডার আমেজ। হিমেল পরশ বজায় রয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কালিম্পংয়ে আংশিক মেঘলা আকাশ। কুয়াশার আড়াল থেকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ১১-১২ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে।

4/5
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.০৭ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সের আকাশ বেশ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

5/5
আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরেও পরিষ্কার রৌদ্রজ্বল আকাশ। বৃষ্টির কোনরকম কোন সম্ভাবনা নেই। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। (তথ্য: পার্থপ্রতিম সরকার)