advertisement

CPIML: রাজ্যে ১০ আসনে লড়বে CPIML, বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরই দেওয়া হল বিবৃতি!

Last Updated:

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, আগামী তিন চার দিনের মধ্যেই বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷

রাজ্যে দশ আসনে লড়বে সিপিআই(এমএল)৷
রাজ্যে দশ আসনে লড়বে সিপিআই(এমএল)৷
আজই রাজ্যের ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী তালিকা ঘোষণা করার পর জানিয়েছেন, শরিক দলগুলির পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে বামেদের জোট সঙ্গী আইএসএফ এবং সিপিআই (এমএল)-এর সঙ্গেও জোট বেঁধেই লড়বে তারা৷
যদিও এ দিন যে ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে সিপিআই (এমএল)-এর কোনও আসনের কথা জানানো হয়নি৷ বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরই পরই সিপিআই (এমএল)-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা৷
সিপিআই (এমএল)-এর বিবৃতিতে দাবি করা হয়েছে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তারা ১০টি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে কোন আসনগুলিতে তারা লড়বে এবং প্রার্থী কারা হবেন, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে বিবৃতি বলা হয়েছে৷
advertisement
advertisement
এ দিন বামেদের পক্ষ থেকে যে ১৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে সিপিএম লড়ছে ১৪০টি আসনে৷ ফরওয়ার্ড ব্লক লড়ছে ২১টি আসনে৷ আরএসপি ১৩, সিপিআই ১৬, এমএফবি ১ এবং আরসিপিআই লড়ছে ১টি আসনে৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে অবশ্য বেশ কয়েকটি আসনে বামেদের পাশাপাশি সিপিআই (এমএল) আলাদা করে প্রার্থী দিয়েছিল৷ এবারও তারা সেই পথে হাঁটবে কি না, তা সিপিআই (এমএল) নেতৃত্ব স্পষ্ট করেনি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIML: রাজ্যে ১০ আসনে লড়বে CPIML, বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরই দেওয়া হল বিবৃতি!
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement