advertisement

Chili Cultivation: ধানের বিকল্প লঙ্কা! একবার রোপণে টানা ৭-৮ মাস ফলন, বদলাচ্ছে চাষিদের ভাগ্য! বিদেশের বাজারে বসিরহাটের লঙ্কার চাহিদা তুঙ্গে

Last Updated:
Chili Cultivation: লঙ্কা চাষ বসিরহাটের কৃষকদের জীবনে আমূল পরিবর্তন এনেছে। উন্নত প্রজাতির লঙ্কা চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশের বাজারেও পাড়ি দিচ্ছে বসিরহাটের লঙ্কা।
1/6
খাবারের স্বাদ বাড়াতে লঙ্কার গুরুত্ব অপরিসীম। আর সেই লঙ্কাই এখন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের কৃষকদের আর্থিক স্বাবলম্বিতার প্রধান ভরসা হয়ে উঠেছে। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচা লঙ্কা রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছনোর পাশাপাশি বিদেশের বাজারেও পাড়ি দিচ্ছে। ফলে চাষের ধরনে এসেছে বড় পরিবর্তন।

2/6
বসিরহাটের দুই নম্বর ব্লকের জগতপুর ও কেন্দুয়া এলাকায় গেলে চোখে পড়বে সারি সারি লঙ্কা গাছের সবুজ সমারোহ। একসময় এই এলাকায় ধান ও সরিষা চাষই ছিল প্রধান। তবে প্রাকৃতিক দুর্যোগ, খরা ও অনিয়মিত আবহাওয়ার কারণে ঋতুভিত্তিক ধান চাষে বারবার লোকসানের মুখে পড়তে হচ্ছিল কৃষকদের।

3/6
কয়েক বছর ধরে বহু কৃষক ধান চাষের পরিবর্তে উন্নত প্রজাতির লঙ্কা চাষ শুরু করেন। বাণিজ্যিকভাবে এই চাষ লাভজনক হওয়ায় ক্রমশ বাড়ছে আগ্রহ। একবার চারা রোপণ করলে টানা সাত থেকে আট মাস পর্যন্ত ফলন মেলে, যা কৃষকদের নিয়মিত আয়ের সুযোগ করে দিচ্ছে।

4/6
সারা বছর লঙ্কা চাষের মাঝখানে মাত্র একবার পাট চাষ করা হয়। তারপর আবার শুরু হয় লঙ্কা চাষ। ফলে জমি প্রায় সারা বছরই উৎপাদনের আওতায় থাকে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় ধান ও সরিষার বিকল্প হিসেবে লঙ্কা এখন অনেকের প্রথম পছন্দ।

5/6
এলাকার চাষি সফিকুল মন্ডল জানান, এলাকার কৃষিজমি থেকে প্রতি সপ্তাহে কয়েক কুইন্টাল কাঁচা লঙ্কা সংগ্রহ করে পাইকারি বাজারে পাঠানো হয়। সেখান থেকে তা রাজ্যের বিভিন্ন জেলা, দেশের একাধিক রাজ্য এবং নেপাল-সহ বিদেশের বাজারে পৌঁছে যাচ্ছে। চাহিদা বাড়ায় উৎপাদনের পরিমাণও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

6/6
চিরাচরিত চাষ প্রথা ছেড়ে উন্নত প্রজাতির লঙ্কা চাষে ঝুঁকে পড়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বসিরহাটের কৃষকেরা। এই সাফল্য শুধু ব্যক্তিগত আয়ের উন্নতি নয়, বরং এলাকার সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
চিরাচরিত চাষ প্রথা ছেড়ে উন্নত প্রজাতির লঙ্কা চাষে ঝুঁকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বসিরহাটের কৃষকেরা। এই সাফল্য শুধু ব্যক্তিগত আয়ের উন্নতি নয়, বরং এলাকার সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
advertisement
advertisement
advertisement