TRENDING:

East Bardhaman News: বর্ধমানের নতুনগ্রামে কাষ্ঠশিল্পে ডিজিটাল জোয়ার! দেশ-বিদেশ থেকে আসছে অর্ডার, আধুনিক ডিজাইন ও দুর্দান্ত ফিনিশিংয়ের চোখ ধাঁধানো কালেকশন, দেখুন

Last Updated:

East Bardhaman News: আধুনিক কাষ্ঠশিল্পের অন্যতম ঠিকানা পূর্ব বর্ধমানের নতুনগ্রাম। আধুনিক ডিজাইন ও ফিনিশিংয়ে কাঠের আসবাবপত্র, ফটো ফ্রেম, ঠাকুর রাখার দোলনা-সহ হরেক সামগ্রী শিল্পীরা এখন বিক্রি করছেন অনলাইন মাধ্যমেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে নতুনগ্রাম। একসময় শুধুমাত্র ঐতিহ্যবাহী কাঠের পেঁচা ও গৌর-নিতাই মূর্তির জন্য পরিচিত এই গ্রাম এখন আধুনিক কাষ্ঠশিল্পের নতুন ঠিকানা। শিল্পই এখানে জীবনের প্রধান ভরসা, পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানতালে যুক্ত এই শিল্পচর্চায়। গ্রামে ঢুকলেই চোখে পড়ে ব্যস্ত কর্মশালা। কাঠের গুঁড়ি থেকে জন্ম নিচ্ছে নানান আধুনিক ঘর সাজানোর সামগ্রী।
advertisement

সময়ের চাহিদা বুঝে শিল্পীরা এখন তৈরি করছেন কাঠের আসবাবপত্র, নকশা করা ঘড়ি, টেবিল-চেয়ার, ফটো ফ্রেম, ঠাকুর রাখার দোলনা, শোপিস-সহ আরও বিভিন্ন ব্যবহারিক ও ডেকোরেটিভ সামগ্রী। আধুনিক ডিজাইন ও ফিনিশিং এই সমস্ত পণ্যের চাহিদা বাড়িয়ে তুলেছে বহুগুণ।

আরও পড়ুনঃ বিদেশি পাখির আড়ালে দেশি পাখির ব্যবসা! ক্রেতা সেজে চোরাকারবারির ডেরায় হানা! উদ্ধার একঝাঁক পাহাড়ি টিয়া

advertisement

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অনলাইন মাধ্যমে। নতুনগ্রামের বহু শিল্পীর নিজস্ব অনলাইন পেজ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। ফলে এখন আর বিক্রি শুধুমাত্র হাট-বাজার বা মেলায় সীমাবদ্ধ নয়। ফেসবুক পেজ, অনলাইন অর্ডার এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পণ্য পৌঁছে যাচ্ছে রাজ্যের বাইরে এমনকি দেশ-বিদেশেও। নেটদুনিয়ার দৌলতে এই গ্রাম আজ বিশ্বমঞ্চে নিজের পরিচয় গড়ে তুলছে।

advertisement

আরও পড়ুনঃ পুরুলিয়ায় পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক! উদ্ধারে আসানসোল থেকে এল সেভেন ব্যাটালিয়ন, ২০ ঘণ্টা পর জল থেকে মিলল দেহ

শিল্পী সুদেব ভাস্কর বলেন, “আমাদের বিক্রি এখন ভালই হয়। এই নতুন নতুন জিনিসের চাহিদা বেড়েই চলেছে।” একসময় চাহিদা কমে যাওয়ায় কিছুটা সংকটে পড়েছিলেন শিল্পীরা। কারণ তখন অধিকাংশই একই ধরনের ঐতিহ্যবাহী পণ্য তৈরি করতেন। বাজারের রুচি বদলানোর সঙ্গে সঙ্গে সেই চাহিদায় ভাটা পড়ে। তবে হতাশ না হয়ে শিল্পীরা বেছে নেন নতুন পথ। আধুনিকতার ছোঁয়ায় ডিজাইন ও পণ্যে আনেন বৈচিত্র্য। আর তাতেই ঘুরে দাঁড়ায় নতুনগ্রাম।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

আজ নতুনগ্রাম অনেকের কাছে ‘শিল্পীগ্রাম’। আবার কারও কাছে ‘কাঠপুতুলের গ্রাম’। তবে এখন এই পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক কাঠশিল্পের এক নতুন অধ্যায়। বিদেশি পর্যটকদের আনাগোনাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে অনলাইন বিপণন ও আধুনিক নকশার হাত ধরে নতুনগ্রামের শিল্পীরা শুধু স্বনির্ভরই নন, স্বাচ্ছন্দ্যেও জীবনযাপন করছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের নতুনগ্রামে কাষ্ঠশিল্পে ডিজিটাল জোয়ার! দেশ-বিদেশ থেকে আসছে অর্ডার, আধুনিক ডিজাইন ও দুর্দান্ত ফিনিশিংয়ের চোখ ধাঁধানো কালেকশন, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল