advertisement

Purulia News: পুরুলিয়ায় পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক! উদ্ধারে আসানসোল থেকে এল সেভেন ব্যাটালিয়ন, ২০ ঘণ্টা পর জল থেকে মিলল দেহ

Last Updated:

Purulia News: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন পুরুলিয়ার এক যুবক। আসানসোল থেকে আনা হল সেভেন ব্যাটালিয়নের উদ্ধারকারী দল। ২০ ঘণ্টা তল্লাশির পর জল থেকে উদ্ধার দেহ।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় জলে ডুবে যুবকের মৃত্যু

বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মর্মান্তিক পরিণতি এক যুবকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া পুরুলিয়ার বরাবাজারে। মৃতের নাম রবীন্দ্র টুডু। বয়স আনুমানিক ৩২ বছর। বাড়ি পুরুলিয়া জেলার বড়বাজার ব্লকের বাড়াডি গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের বাবা অতিলাল টুডুর চার ছেলে ও এক মেয়ে। তাদের মধ্যে বছর দু-য়েক আগে মেজো ছেলে দুর্ঘটনায় মারা যান। বাকি তিন ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন।
বড় ছেলে রবীন্দ্র টুডু সম্প্রতি বাড়ি ফেরেন। স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে সুখেই দিন কাটছিল তাদের। বুধবার দুপুর একটা নাগাদ বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পুকুরে স্নান করতে যান রবীন্দ্র। ‌স্নান করার সময় আচমকাই তিনি পুকুরের জলে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় বরাবাজার থানাতে।
advertisement
advertisement
রবীন্দ্র টুডু
রবীন্দ্র টুডু
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজে নামেন। পরে আসানসোল সেভেন ব্যাটালিয়নের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রায় ২০ ঘণ্টা তল্লাশির পর বৃহস্পতিবার পুকুরের জল থেকে রবীন্দ্রর দেহ উদ্ধার করা হয়। দেহ বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় পাগল হনুমানের উৎপাত! তেড়ে গিয়ে আঁচড়, কামড়, আক্রান্ত ১৭, উদয়নারায়ণপুরে আতঙ্ক
এ বিষয়ে আসানসোল সেভেন ব্যাটালিয়নের উদ্ধারকারী দলের এক সদস্য বলেন, তাদের কাছে খবর এসেছিল এই গ্রামে এক যুবক জলে তলিয়ে গিয়েছে। ‌সেই খবর পেয়ে তারা উদ্ধারকার্যে নেমেছিল। দীর্ঘ সময় উদ্ধারকার্য চালানোর পর ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মৃতের পরিবার ও প্রতিবেশী সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। পরিবারের দাবি, তাদের অবস্থা খুবই শোচনীয়। আর্থিক সহযোগিতা না পেলে তারা বিপদের মুখে পড়ে যাবেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকা জুড়ে থমথমে পরিবেশ রয়েছে। ‌
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ায় পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক! উদ্ধারে আসানসোল থেকে এল সেভেন ব্যাটালিয়ন, ২০ ঘণ্টা পর জল থেকে মিলল দেহ
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement