advertisement

Darjeeling News: উত্তরবঙ্গের আনাচে-কানাচে ফের চোরাশিকারিদের ঘোরাঘুরি, নকশালবাড়ি থেকে উদ্ধার একরাশ ফাঁদ, এবার নিশানায় পাখিরা

Last Updated:

Darjeeling News: উত্তরবঙ্গে ফের মাথাচাড়া দিচ্ছে চোরাশিকারিরা। নকশালবাড়ি জুড়ে বিভিন্ন জলা জমি ও নদী চর থেকে পাখি শিকারের জাল উদ্ধার করেছে পুলিশ। চিন্তায় পরিবেশপ্রেমী সংগঠনগুলি।

চোরাশিকারিদের ফাঁদ (প্রতীকী ছবি)
চোরাশিকারিদের ফাঁদ (প্রতীকী ছবি)
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: উত্তরবঙ্গে নতুন করে মাথাচাড়া দিচ্ছে চোরাশিকারিরা। নকশালবাড়ি জুড়ে থাকা একাধিক জলা জমি ও নদী চরে পাখি ধরার ফাঁদ ব্যবহার হতেই চিন্তিত পরিবেশপ্রেমী সংগঠনগুলি।
জলপাইগুড়ি জেলার নকশালবাড়ির মেচী নদী ঘেঁষা গাঁঠু বস্তি, কুমারসিং জোত, কেটুগাবুর জোত-সহ একাধিক এলাকায় ধান চাষের ফাঁকা জমিতে খাবারের খোঁজে বসছে টিয়া, ময়না, বক, ঘুঘু-সহ নানান প্রজাতির পাখি। এমনকি জলা জমিতে দেখা যায় হর্নবিল, কালোমাথা কাস্তেচরা-সহ বহু পরিযায়ী পাখিদের‌ও। আর তাতেই নজর চোরাশিকারিদের। পাখি ধরতে দিনের আলোতেই পাতা হচ্ছে ফাঁদ। যার জেরে পাখি মৃত্যুর মতো ঘটনা সামনে আসছে। যা ভীষণভাবে চিন্তায় ফেলেছে বন্যপ্রেমী সংগঠনগুলিকে।
advertisement
আরও পড়ুনঃ রঙে রঙে রুজির গল্প! দোলের আগে ভেষজ আবির বানিয়ে সংসারের হাল ধরছেন মহিলারা, ৩ মাসের নিরলস পরিশ্রম সার্থক
সম্প্রতি নকশালবাড়ির একাধিক স্থান থেকে পাখি শিকারের জাল উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে নকশালবাড়িতে পাখি শিকার বন্ধ থাকার পর ফের পুনরায় তা শুরু হয়েছে। বিহার এবং পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেই চোরাশিকারিরা রাজ্যে এই ধরণের ঘটনা ঘটাচ্ছে বলে অনুমান পুলিশের। চোরাশিকারিদের রুখতে বনদফতরের পদক্ষেপের দাবি জানান পরিবেশপ্রেমীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বসন্তের ডাকে বিদায় নিচ্ছে শীতের অতিথিরা! সাইবেরিয়া, ইউরোপে ফিরছে পরিযায়ী পাখির দল, উত্তরবঙ্গের আকাশ জুড়ে অদ্ভুত বিষণ্ণতা
বিজ্ঞান মঞ্চের সদস্য স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকার এ বিষয়ে জানাচ্ছেন, ‘নকশালবাড়ি জুড়ে জলাভূমি অঞ্চলে নানান পরিযায়ী পাখির আনাগোনা রয়েছে। আমরা নিজেই চোরাশিকারিদের দৌরাত্ম্য রুখতে উদ্যোগ নিয়েছি। সকলে সতর্ক থাকলে এই পাখি শিকার রোখা সম্ভব।
advertisement
অপরদিকে, কার্শিয়াং ডিভিশনের এনডিএফও বাগডোগরা রাহুল দেব মুখার্জি জানান, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমরা সচেতন রয়েছি। নকশালবাড়িতে খুবই প্রকৃতি সচেতন মানুষের বসবাস। সীমান্ত এলাকা হওয়ায় বাইরে থেকে এসে এ ধরণের শিকারের চেষ্টা চলছে। অন্যান্য বন্যপ্রাণীর মতো পাখি শিকারের কড়া আইন রয়েছে। পাখি শিকারিদের রেয়াত করা হবে না’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Darjeeling News: উত্তরবঙ্গের আনাচে-কানাচে ফের চোরাশিকারিদের ঘোরাঘুরি, নকশালবাড়ি থেকে উদ্ধার একরাশ ফাঁদ, এবার নিশানায় পাখিরা
Next Article
advertisement
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি
  • আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement