advertisement

Organic Colors: রঙে রঙে রুজির গল্প! দোলের আগে ভেষজ আবির বানিয়ে সংসারের হাল ধরছেন মহিলারা, ৩ মাসের নিরলস পরিশ্রম সার্থক

Last Updated:

Siliguri Organic Colors: সামনেই দোল উৎসব। তার আগে শিলিগুড়ির ফাপড়ি এলাকায় একটি কারখানায় তৈরি হচ্ছে সম্পূর্ণ ভেষজ আবির। রং, জল, কর্নফ্লাওয়ার ও বিভিন্ন ভেষজ উপাদান মিলিয়ে তৈরি হচ্ছে এই পরিবেশবান্ধব রঙ।

+
তৈরি

তৈরি হচ্ছে ভেষজ আবির

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আকাশে বসন্তের নরম রোদ, বাতাসে কোকিলের ডাক। আর মাত্র পনেরো দিন পরেই দোল উৎসব। তার আগেই রঙে রঙে ভরে উঠেছে শিলিগুড়ির ছোট ফাপড়ি এলাকা। বহু বছরের ঐতিহ্য বহন করে এখানে একমাত্র একটি কারখানায় তৈরি হচ্ছে সম্পূর্ণ ভেষজ আবির। সকাল থেকে সন্ধ্যা রঙ মেশানো, শুকানো, ছাঁকনি দেওয়া চলছে নিরলস কাজ।
এই কারখানায় প্রায় ৩০ জন মহিলা ও পুরুষ একসঙ্গে আবির তৈরিতে ব্যস্ত। তার মধ্যে প্রায় ২৫ জন মহিলা এই কাজের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছেন। আশেপাশের গ্রাম থেকে প্রকৃতির কোলে এসে তাঁরা তৈরি করছেন লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া, বেগুনি, গোলাপি-সহ মোট নয় রঙের আবির। রং, জল, কর্নফ্লাওয়ার ও বিভিন্ন ভেষজ উপাদান মিলিয়ে তৈরি হচ্ছে এই পরিবেশবান্ধব রঙ।
advertisement
আরও পড়ুনঃ বসন্তের ডাকে বিদায় নিচ্ছে শীতের অতিথিরা! সাইবেরিয়া, ইউরোপে ফিরছে পরিযায়ী পাখির দল, উত্তরবঙ্গের আকাশ জুড়ে অদ্ভুত বিষণ্ণতা
কারিগর অলকা বর্মন বললেন, “আমরা প্রায় তিন মাস ধরে দিনরাত পরিশ্রম করছি। ভেষজ উপাদান ব্যবহার করি বলে অনেক যত্ন নিয়ে রং তৈরি করতে হয়। দোলের সময় আমাদের তৈরি আবির মানুষ হাসিমুখে ব্যবহার করেন। এই ভাবনাটাই আমাদের শক্তি দেয়। এই কাজের টাকাতেই সংসার চলে, ছেলেমেয়ের পড়াশোনা হয়।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফলতায় স্কুল প্রাঙ্গণে তৈরি হচ্ছে গরম গরম জিলিপি! ফ্রাইড রাইস ও চিলি চিকেন দিয়ে মধ্যাহ্নভোজ, ফুড ফেস্টিভ্যালে কবজি ডুবিয়ে খাচ্ছে কচিকাঁচারা
অন্যদিকে কারিগর সরস্বতী দাস রায় জানালেন, “এবার পাহাড় থেকে বেশ ভাল অর্ডার এসেছে। দার্জিলিং, সিকিম, এমনকি গোহাটি ও অসমেও যাচ্ছে আমাদের তৈরি আবির। গত বছরের তুলনায় চাহিদা বেড়েছে। আশা করছি, এ বছর লাভও ভাল হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু শিলিগুড়িতেই নয়, এই আবির পৌঁছে যাচ্ছে রাজ্যের বাইরেও। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভেষজ আবিরের চাহিদা এবার চোখে পড়ার মতো বেড়েছে। পরিবেশবান্ধব ও ত্বক-নিরাপদ হওয়ায় ক্রেতাদের আস্থা বাড়ছে দিন দিন।
রঙের এই উৎসবের আগে ছোট ফাপড়ির কারখানায় তাই এখন ব্যস্ততার চূড়ান্ত ছবি। বসন্তের রঙ শুধু মুখে নয়, রঙ ছড়াচ্ছে বহু পরিবারের জীবনে। দোলের আবির যেন তাদের স্বপ্নকেও রাঙিয়ে তুলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Organic Colors: রঙে রঙে রুজির গল্প! দোলের আগে ভেষজ আবির বানিয়ে সংসারের হাল ধরছেন মহিলারা, ৩ মাসের নিরলস পরিশ্রম সার্থক
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement