advertisement

Jalpaiguri News: বসন্তের ডাকে বিদায় নিচ্ছে শীতের অতিথিরা! সাইবেরিয়া, ইউরোপে ফিরছে পরিযায়ী পাখির দল, উত্তরবঙ্গের আকাশ জুড়ে অদ্ভুত বিষণ্ণতা

Last Updated:

Jalpaiguri News: শীত শেষে বসন্তের আগমন। উত্তরবঙ্গের আকাশ জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা। নিঃশব্দে বিদায় নিচ্ছে পরিযায়ী পাখিরা। তিস্তা নদী, গজলডোবা পাখি বিতান, করলা নদীর তীর নিস্তব্ধ।

+
পরিযায়ী

পরিযায়ী পাখি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: এবার ওদের ফেরার পালা। বসন্তের ডাক, শীতের বিদায়। উত্তরবঙ্গের আকাশে এখন এক অদ্ভুত বিষণ্ণতা। বসন্ত এসে পড়েছে নিঃশব্দে। আর তার সঙ্গেই ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীতের অতিথিরা। দীর্ঘ কয়েক মাস ধরে যাদের কলরবে মুখর ছিল জলাশয়, নদীর চর আর বিল-সেই পরিযায়ী পাখিরা এবার ফিরছে নিজেদের দেশে।
সাইবেরিয়া, ইউরোপ ও মধ্য এশিয়ার তীব্র ঠান্ডা পেরিয়ে প্রতি বছর অক্টোবর-নভেম্বরে উত্তরবঙ্গের জলাভূমিতে আশ্রয় নেয় এই পাখিরা। খাদ্য, নিরাপদ পরিবেশ আর তুলনামূলক উষ্ণ আবহাওয়াই ছিল তাদের মূল আকর্ষণ।
আরও পড়ুনঃ ফলতায় স্কুল প্রাঙ্গণে তৈরি হচ্ছে গরম গরম জিলিপি! ফ্রাইড রাইস ও চিলি চিকেন দিয়ে মধ্যাহ্নভোজ, ফুড ফেস্টিভ্যালে কবজি ডুবিয়ে খাচ্ছে কচিকাঁচারা
শীতজুড়ে নতুন প্রাণে ভরে উঠেছিল তিস্তা নদী, গজলডোবা পাখি বিতান, করলা নদীর তীর এবং জলপাইগুড়ি সংলগ্ন বিস্তীর্ণ বিল অঞ্চল। বসন্তের শুরু হতেই সেই ছবিতে বদল আসছে। এখনও গজলডোবা ও সংলগ্ন জলাশয়ে কয়েক হাজার পাখির দেখা মিললেও তাদের সংখ্যা ক্রমশ কমছে। বিশেষ করে নজর কাড়ে লাল ঝুঁটি-ওয়ালা ইউরোপীয় হাঁস রেড ক্রেস্টেড পোচার্ড, পাশাপাশি দেখা যায় বার-হেডেড গুজ, নর্দান পিনটেল, গ্যাডওয়াল, কমন টিল ও ব্রাউন শ্রাইকের মতো পরিচিত প্রজাতি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফরাক্কার বল্লারপুরে মাঝিদের কর্মবিরতি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ নৌ চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি
জলপাইগুড়ি সংলগ্ন ভাটাখানা ও শোভাবাড়ি এলাকার বিলে সকাল-সন্ধ্যায় পাখিদের উড়ান আজও মুগ্ধ করে স্থানীয়দের। করলা নদীর তীরেও জলচর পাখিদের ভিড় তৈরি করে এক মনকাড়া প্রাকৃতিক দৃশ্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় পাখিপ্রেমী  ডঃ রাজা রাউত কথায়, “শীত এলেই পাখিদের সঙ্গে আমাদের দিন শুরু হয়। বসন্ত এলেই মনে হয় ওদের বিদায় মানেই শীতের সত্যিকারের শেষ।” বসন্তের নরম রোদে, হালকা হাওয়ায় অতিথিরা ফিরছে নিজেদের দেশে। উত্তরবঙ্গ অপেক্ষায় থাকবে আরও একটি শীত, আরও একবার তাদের ফিরে আসার আশায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: বসন্তের ডাকে বিদায় নিচ্ছে শীতের অতিথিরা! সাইবেরিয়া, ইউরোপে ফিরছে পরিযায়ী পাখির দল, উত্তরবঙ্গের আকাশ জুড়ে অদ্ভুত বিষণ্ণতা
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement