Food Festival: ফলতায় স্কুল প্রাঙ্গণে তৈরি হচ্ছে গরম গরম জিলিপি! ফ্রাইড রাইস ও চিলি চিকেন দিয়ে মধ্যাহ্নভোজ, ফুড ফেস্টিভ্যালে কবজি ডুবিয়ে খাচ্ছে কচিকাঁচারা

Last Updated:

South 24 Parganas News: ফলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চলছে ফুড ফেস্টিভ্যাল। রয়েছে চিকেন পকোড়া, ফুচকা, পপকর্ন, জিলিপি বিভিন্ন ধরণের ফল ও আইসক্রিম। মধ্যাহ্নভোজে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন ও চাটনি। কবজি ডুবিয়ে খেল কচিকাঁচারা।

+
ফলতা

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ফলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চলছে ফুড ফেস্টিভ্যাল। আর সেখানে ভিড় জমিয়েছেন স্কুলের কচি-কাঁচারা। সুস্বাদু খাবার তৈরি হচ্ছে তাদের সামনেই। সেগুলি খেয়ে স্বাদ আস্বাদন করছে তারা।
ফলতা বিধানসভার সভাপতি জাহাঙ্গীর খান ও বিডিও শানু বক্সী মহাশয়ার সহযোগিতায় এই খাদ্য উৎসব পালন করা হয়। ফুড ফেস্টিভ্যালে ছিল চিকেন পকোড়া, ফুচকা, পপকর্ন, জিলিপি বিভিন্ন ধরণের ফল ও আইসক্রিম। মধ্যাহ্নভোজে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন ও চাটনি।
আরও পড়ুনঃ জনপ্রিয় ডেলিভারি সংস্থায় রাতারাতি কর্মী ছাঁটাই! বেতন পরিকাঠামোয় ব্যাপক বদল, শ্যামনগরে সংস্থার সামনে চাকরিহারাদের বিক্ষোভ, নীরব কর্তৃপক্ষ
ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন। স্কুলের এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকগনও। এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, স্কুলে এই ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মনে খুশির জোয়ার আনে। এই ফুড ফেস্টিভ্যালে সকলেই মন দিয়ে সব কিছু চেটেপুটে খেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফরাক্কার বল্লারপুরে মাঝিদের কর্মবিরতি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ নৌ চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি
ফুড-ফেস্টিভ্যাল ছাড়াও সারাবছর এখানে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাবার জিনিস প্রদর্শনের আয়োজন করা হয়, ইলিশ উৎসব থাকে, জন্মদিন পালনের অনুষ্ঠান করা হয়। সব মিলিয়ে ছাত্র-ছাত্রীরা খুশিতেই থাকে এখানে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ধরণের অনুষ্ঠানের ফলে খুদে পড়ুয়ারা যেমন বিভিন্ন ধরণের ফুড আইটেম খাচ্ছে। তেমন তাদের সামনে এই ফুড আইটেম তৈরি হওয়ায় তারা সেগুলি কীভাবে তৈরি করা হচ্ছে তাও শিখতে পারছে। ফলে সবরকমভাবে উপকার হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Food Festival: ফলতায় স্কুল প্রাঙ্গণে তৈরি হচ্ছে গরম গরম জিলিপি! ফ্রাইড রাইস ও চিলি চিকেন দিয়ে মধ্যাহ্নভোজ, ফুড ফেস্টিভ্যালে কবজি ডুবিয়ে খাচ্ছে কচিকাঁচারা