TRENDING:

TMC Water Bottle: ভোটপ্রচারের জলের বোতল, লেখা 'আবার জিতবে বাংলা'! ময়নাগুড়িতে ভাইরাল দৃশ্য 

Last Updated:

TMC Water Bottle: উত্তরবঙ্গজুড়ে চলছে জোরদার প্রচার, এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কেউই। এবার ভাইরাল তৃণমূল জলের বোতল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বাড়তে থাকা তাপমাত্রার মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ভোটের দিনক্ষণ, সামনে এসেছে প্রার্থীদের নামও। ফলে এক মুহূর্তও নষ্ট না করে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গজুড়ে চলছে জোরদার প্রচার, এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কেউই।
তৃণমূলের প্রচারের জলের বোতল
তৃণমূলের প্রচারের জলের বোতল
advertisement

এই আবহেই উত্তরবঙ্গ সফরে এসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চালসা থেকে শুরু হয়েছে তাঁর নির্বাচনী প্রচার, আর বুধবার তিনি জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা করেন। ময়নাগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ির পাশাপাশি দার্জিলিংয়ের মাটিগাড়া-নক্সালবাড়িতেও প্রচারে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: ‘৬০ বছর পরও পাবেন’, ময়নাগুড়িতে বিজেপিকে ‘মিথ্যেবাদী’ তকমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস মমতার

advertisement

তবে এই প্রচারের মাঝেই ময়নাগুড়িতে ধরা পড়ল এক ব্যতিক্রমী ছবি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রচারের ভিড়ে শুধু পতাকা, ব্যানার নয়– জলের বোতলেও জায়গা করে নিয়েছে রাজনৈতিক বার্তা। গরমে তৃষ্ণা মেটানোর সেই বোতলের গায়েই লাগানো ‘আবার জিতবে বাংলা’ লেখা স্টিকার।

View More

আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন…! যাত্রীরা জানুন

advertisement

চরম গরমে যখন সভাস্থলে উপস্থিত মানুষের কাছে জল অত্যন্ত প্রয়োজনীয়, তখন সেই জলের বোতলকেই প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা– এ যেন নতুন কৌশল। একদিকে যেমন মানুষের প্রয়োজন মেটানো, অন্যদিকে তৃণমূলের বার্তাও পৌঁছে দেওয়া– দুই দিকই সামলাতে দেখা গেল দলকে।

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ
আরও দেখুন

নির্বাচনী প্রচারে এমন অভিনব দৃশ্য সচরাচর দেখা যায় না বলেই অনেকেই মনে করছেন। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই নতুন নতুন কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টায় নামছে রাজনৈতিক দলগুলি– আর ময়নাগুড়ির এই ছবি সেই লড়াইয়েরই এক অন্যরকম ঝলক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
TMC Water Bottle: ভোটপ্রচারের জলের বোতল, লেখা 'আবার জিতবে বাংলা'! ময়নাগুড়িতে ভাইরাল দৃশ্য 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল