TRENDING:

Amir Khan-Arijit Singh: জিয়াগঞ্জের অলি-গলিতে ঘুরছেন আমির-অরিজিৎ, প্লে-ব্যাক ছাড়ার পর কী চলছে গায়কের বাড়িতে? বাড়ছে নিরাপত্তা

Last Updated:

Amir Khan-Arijit Singh: বর্তমানে অরিজিতের বাড়িতে বসে চলছে রেকর্ডিংয়ের কাজ। এছাড়াও ঘুরে বেড়াচ্ছেন শহরের আনাচ-কানাচে। সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: পাড়ায় সোমু নামে পরিচিত, আজ তার বিশ্বজোড়া খ্যাত। আর সেই টানেই দেশ-বিদেশের নামী তারকারা ছুটে আসেন জিয়াগঞ্জের অলিগলিতে। সোমু আর কেউ নন, সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং। কখনও বাদশা, কখনও মার্টিন গ্যারিক্স, আবার কখনও এড শিরানকে দেখা গিয়েছে অরিজিতের স্কুটির পিছনে চেপে জিয়াগঞ্জ ঘুরে বেড়াতে। এখন অরিজিৎ আর আমির জ্বরে কাঁপছে জিয়াগঞ্জ।
advertisement

বর্তমানে অরিজিতের বাড়িতে বসে চলছে রেকর্ডিংয়ের কাজ। এছাড়াও ঘুরে বেড়াচ্ছেন শহরের আনাচ-কানাচে। সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়। মঙ্গলবার বহরমপুর থেকে সড়কপথে জিয়াগঞ্জ পৌঁছন আমির খান। মঙ্গলবার রাতে হেঁসেলে খাওয়া-দাওয়া সম্পন্ন করেই ফের বহরমপুর যান আমির খান।

আরও পড়ুনঃ ১০-এর মধ্যে ৪ জনের ক্যানসারই প্রতিরোধযোগ্য! ‘৫’ অভ্যাস পরিবর্তনে মারণ রোগ থাকবে দূরে! WHO রিপোর্ট

advertisement

আরও পড়ুনঃ মঙ্গলবার রাতে রাজকীয় আয়োজন, আমিরের জন্য অরিজিৎয়ের ‘হেঁসেল’ থেকে এল লোভনীয় খাবার, জানুন মেনু

View More

অন্যদিকে, জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত উত্তরণ। সেখানে বাড়ছে ভিড় ভক্তদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় হিমশিম খাচ্ছে পুলিশ কর্মীরা। কিন্তু নিজে নিরাপত্তা চাননি খোদ অরিজিৎ সিং। তবুও বলিউড সুপারস্টারকে নিরাপত্তা দিতে প্রস্তুত মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবারের পর বুধবার সকাল থেকেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার
আরও দেখুন

এক ঝলক প্রিয় গায়ক-সহ মিস্টার পারফেকশনিস্টকে দেখার জন্য ভিড় জমে যায়। তাঁকে একঝলক দেখার জন্য সকাল থেকেই অরিজিতের বাড়ি ও উত্তরনের গলির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রিয় শিল্পীর হাত ধরে বিশ্বখ্যাত তারকাদের এত কাছ থেকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা জিয়াগঞ্জবাসী।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Amir Khan-Arijit Singh: জিয়াগঞ্জের অলি-গলিতে ঘুরছেন আমির-অরিজিৎ, প্লে-ব্যাক ছাড়ার পর কী চলছে গায়কের বাড়িতে? বাড়ছে নিরাপত্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল