আলিপুরদুয়ার জেলায় চা বাগান এলাকাতে রয়েছে ৩৩৩ টি বুথ। এই বুথগুলিতে নিয়োজিত হয়েছে বিটিডাবলুইউ-এর তরফে দু’জন ইনচার্জ। যারা নির্বাচন পর্যন্ত সেই এলাকাতে থেকে যাবেন। চা বাগানগুলিতে সংগঠন মজবুত করে তোলার কাজ তাঁদের কাঁধেই থাকছে। আলিপুরদুয়ার জেলা চা বাগানঘেরা একটি জেলা। এই জেলায় ৬০টির ওপর চা বাগান রয়েছে। আলিপুরদুয়ার জেলার তিনটি বিধানসভা কালচিনি, মাদারিহাট এবং কুমারগ্রাম বিধানসভায় রয়েছে অধিকাংশ চা বাগান।আলিপুরদুয়ার এবং ফালাকাটা বিধানসভা মিলিয়ে রয়েছে সাতটি চা বাগান। এই চা বাগানের ভোটাররা ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে। যে কারণে দেখা যায় প্রার্থীদের চা বাগানে বেশি জনসংযোগ করতে।
advertisement
চা বাগানের ভোট বর্তমান সময়ে ভাগ হয়ে যাচ্ছে বাম, তৃণমূল এবং বিজেপি-র মধ্যে। কোনও কোনও বাগানে দেখা যায় চা বাগানে ভাল ফল করে যায় তৃণমূল। চা বাগান থেকে একচেটিয়া ভোট নিজেদের ভোট ব্যাঙ্ক ভরতে উঠেপড়ে লেগেছে বিজেপি। দলের ধারণা, চা বাগানের ৬০% ভোট তাঁদের ভোট ব্যাঙ্কে এলে তাঁদের জয় নিশ্চিত। এমনকি চা বাগানে তাদের সংগঠন মজবুত হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিটিডাবলুইউ-র সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান মনোজ টিজ্ঞা জানান, “এবারের নির্বাচনে চা বাগানের ভোট বেশি মাত্রায় পাওয়ার লক্ষ্য আমাদের রয়েছে। চা বলার নির্ধারণ করে যে কোনও প্রার্থীর ভাগ্য। যা বলার শ্রমিকদের জন্য আমরা বছরের বিভিন্ন সময় নানা আন্দোলন করে থাকি। এবারে চা বাগান থেকে ভাল ফল করব এই আশা রাখছি।”





