TRENDING:

Cooch Behar News: মরচে ধরে ক্ষয়ে গিয়েছে লোহার কাঠামো! গুরুত্বপূর্ণ সেতুর বেহাল দশা, বড়সড় বিপদের আশঙ্কা

Last Updated:

Cooch Behar News: আনুমানিক তিন দশক আগে তৈরি এই সেতুর রেলিংয়ের কিছু অংশ বহু আগেই ভেঙেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, এখন লোহার খুঁটিতেও মরচে ধরেছে, সেতুতে তৈরি হয়েছে গর্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ বহু মানুষের যাতায়াতের ভরসা। সেই সেতুরই বেহাল দশা। লোহার কাঠামোয় মরচে ধরেছে, ক্ষয়ে গিয়েছে একটি অংশ। ফলে যে কোনও মুহূর্তে কোচবিহারের লীলাহাটি সেতুতে কোনও বিপদ ঘটে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সেতুর বর্তমান দশা
সেতুর বর্তমান দশা
advertisement

কোচবিহারের হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এই সেতু দেওয়ানগঞ্জ থেকে হেমকুমারী যাতায়াতের অন্যতম ভরসা। লোহার কাঠামোর উপর তৈরি এই ব্রিজের রেলিংয়ের কিছু অংশ অনেকদিন আগেই ভেঙেছে। এবার সংস্কারের অভাবে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ময়লা সংগ্রহেও প্রযুক্তির ছোঁয়া! বাঁশির বদলে গান, ভ্যানে বসবে ট্র্যাকার, শহরের ভোলবদলে একগুচ্ছ পরিকল্পনা পৌরসভার

advertisement

এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, আনুমানিক তিন দশক আগে এই সেতু তৈরি হয়েছে। তবে এর নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়নি। কিছু জায়গায় রেলিং ভেঙেছে। সেই সঙ্গেই লোহার প্রত্যেকটি খুঁটিতে মরচে ধরে গিয়েছে, সেতুতে তৈরি হয়েছে গর্ত। সেতুর উপর দিয়ে ভারী কোনও যানবাহন গেলে সেতু দুলতে থাকে।

তিনি আরও জানান, লীলাহাটি সেতুর এমন বেহাল অবস্থা হলেও রোজ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ। তবে এই ব্রিজ যদি ভেঙে যায়, তাহলে দুই পাড়ের যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

advertisement

এই বিষয়ে কোচবিহার জেলা পরিষদের সদস্য আলপনা রায় বলেন, আমি ওই অঞ্চলে গিয়েছি। ইতিমধ্যেই জেলা পরিষদের তরফ থেকে বিষয়টি পূর্ত দফতরের নজরে নিয়ে আসা হয়েছে। শীঘ্রই লীলাহাটি সেতু সংস্কার করার বন্দোবস্ত করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিদ্যালয়ে চরম দুরাবস্থা! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের
আরও দেখুন

কোচবিহারের দেওয়ানগঞ্জ থেকে হেমকুমারী যাতায়াতের ক্ষেত্রে অন্যতম ভরসা এই লীলাহাটি সেতু। রোজ বহু মানুষ এর উপর দিয়ে যাতায়াত করেন। তবে বর্তমানে যা অবস্থা, তাতে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে দ্রুত সংস্কারের দাবি তুলেছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: মরচে ধরে ক্ষয়ে গিয়েছে লোহার কাঠামো! গুরুত্বপূর্ণ সেতুর বেহাল দশা, বড়সড় বিপদের আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল