TRENDING:

Bankura News: কাঁসার থালায় মোদি-মমতার মুখ! মেশিনের যুগেও তাক লাগানো হাতের কাজ, বাঁকুড়ার শিল্পীর ছেনি-হাতুড়ির 'ম্যাজিক' দেখুন

Last Updated:

Bankura News: বাঁকুড়ার কাঁসা শিল্পীর তাক লাগানো হাতের কাজ। ইতিমধ্যেই কাঁসার থালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি খোদাই করেছেন তিনি। তাঁর হাতের কাজ যথেষ্ট প্রশংসা পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ কাঁসার থালার উপর নিখুঁত খোদাই। কখনও সাত পাকে বাঁধা বর-বউ, কখনও রাধা-কৃষ্ণ, কখনও আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাই কাঁসার থালার ক্যানভাসে উঠে আসছেন। বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামের বাসিন্দা লালচাঁদ চন্দ। বাবলু নামেই অবশ্য তিনি বেশি পরিচিত। তাঁর অসাধারণ দক্ষতায় এই শিল্প যেন নতুন মাত্রা পেয়েছে। স্থানীয় মানুষের কাছে তিনি এখন কাঁসা শিল্পের এক ‘ম্যাজিশিয়ান’। সাধারণ একটি কাঁসার থালাকে তিনি পরিণত করেন শিল্পকর্মে, যা দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই।
advertisement

প্রযুক্তির ব্যবহার নয়, বরং সম্পূর্ণ হাতে তৈরি কাজেই ভরসা রাখেন লালচাঁদবাবু। একটি ছেনি ও একটি হাতুড়িই তাঁর প্রধান হাতিয়ার। ধৈর্য, নিখুঁততা এবং দীর্ঘ অভিজ্ঞতার জোরে কাঁসার থালার উপর তিনি ফুটিয়ে তোলেন সূক্ষ্ম নকশা ও প্রতিকৃতি। থালার ধাতব পৃষ্ঠে বারবার আঘাত ও খোদাইয়ের মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে কাঙ্ক্ষিত ছবি। এই সূক্ষ্ম কাজ করতে কখনও কখনও একটি থালার পিছনে কয়েকদিন সময়ও লেগে যায় বলে জানিয়েছেন শিল্পী নিজেই।

advertisement

আরও পড়ুনঃ হাওড়ায় একের পর এক দুর্ঘটনা! রানিহাটি-আমতা রোডে বাস-বাইক সংঘর্ষ, প্রাণ হারালেন ২২ বছরের যুবক

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি খোদাই করা একটি কাঁসার থালার অর্ডার পেয়েছেন লালচাঁদবাবু। এর আগেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি খোদাই করা একটি থালা পাঠিয়েছিলেন, যা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক নানা বিষয়ও তাঁর শিল্পে উঠে আসে। রাধা-কৃষ্ণের লীলার দৃশ্য বা বাঙালি বিয়ের সাত পাকে বাঁধা বর-বউয়ের দৃশ্য তাঁর খোদাই করা থালায় বিশেষ জনপ্রিয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিদ্যালয়ে চরম দুরাবস্থা! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের
আরও দেখুন

লালচাঁদ চন্দ কেঞ্জাকুড়া গ্রামের বাসন শিল্প ক্লাস্টারের সেক্রেটারিও। দীর্ঘদিন ধরে কাঁসা শিল্পের সঙ্গে যুক্ত এই অভিজ্ঞ শিল্পী নিজের কাজের মাধ্যমে স্থানীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তাঁর হাতে তৈরি শিল্পকর্ম শুধু বাঁকুড়া নয়, জেলার বাইরেও সমাদৃত হচ্ছে। প্রযুক্তির যুগেও ঐতিহ্যবাহী হাতের কাজ এখনও সমানভাবে মূল্যবান, লালচাঁদ চন্দের শিল্পসাধনাই তাঁর বড় প্রমাণ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: কাঁসার থালায় মোদি-মমতার মুখ! মেশিনের যুগেও তাক লাগানো হাতের কাজ, বাঁকুড়ার শিল্পীর ছেনি-হাতুড়ির 'ম্যাজিক' দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল