TRENDING:

Murshidabad News: টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা

Last Updated:

Murshidabad News: নির্বাচন আসে, নির্বাচন যায়। সংসার চালাতে গিয়ে চোখে সর্ষেফুল দেখেন হাজারদুয়ারির টাঙ্গাচালকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। এখানকার একটা বড় অংশের মানুষ পর্যটনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। ঐতিহাসিক হাজারদুয়ারিতে আজও দেখা মেলে চাঙ্গা চালকদের। পর্যটক এলেই তাঁদের দুটো পয়সা রোজগার হয়। নবান্ন দখলের বিধানসভা নির্বাচনের কেন্দ্র করে এই মুহূর্তে জোরকদমে প্রচার চলছে সর্বত্র। সেই মহা গুরুত্বপূর্ণ ভোটের আগে কেমন আছেন এখানকার টাঙ্গা চালকরা?
advertisement

ঐতিহাসিক জেলা হলেও পরিকাঠামোর অভাব ও পর্যাপ্ত পরিকল্পনার অভাবে মুর্শিদাবাদের পর্যটন ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বলে অভিযোগ। নেই পর্যটকদের ভিড়। টাঙ্গা অর্থাৎ ঘোড়ার গাড়ির চালকরাও আর আগের মতো উৎসাহী যাত্রী পান না বলে আক্ষেপ। ফলে তাঁদের রোজগার কমছে। আধুনিক যানবাহনের দাপটে টাঙ্গা নিয়ে ঘোরাটাও ক্রমশ মুশকিলের হয়ে দাঁড়াচ্ছে। যদিও একের পর এক ভোট চলে যায় কিন্তু তাঁদের কথা ভাবার কেউ নেই। আগে ৩৫০-র বেশি ঘোড়া থাকলেও এখন ২০০ কাছাকাছি  ঘোড়ার গাড়ি আছে এই জেলায়। অনেকেই এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

advertisement

আরও পড়ুন : খর রোদে নির্বাচনের প্রচারে বেরিয়ে মানবিকতার নজির, গলায় স্টেথোস্কোপ নিয়ে অসুস্থ শিশুর চিকিৎসায় ব্যস্ত তৃণমূল প্রার্থী

View More

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
আরও দেখুন

দীর্ঘ দিন এখানকার ঘোড়ার গাড়ির ভাড়া বৃদ্ধি হয় না। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও উপার্জন বৃদ্ধির সুযোগ নেই টাঙ্গা চালকদের। এই পরিস্থিতিতে এখানকার ঘোড়ার গাড়ির চালকদের দাবি, একটা ঘোড়ার পিছনে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে টাঙ্গা চালিয়ে সেই টাকাটুকুও প্রতিদিন তোলা যাচ্ছে না। কারণ টোটোর দাপট বাড়ায় পর্যটকরাও আর সহজে ঘোড়ার গাড়িতে চড়তে চাইছেন না। টাঙ্গা চালকদের অভিযোগ, বিধায়ক হোক বা সাংসদ-কেউ খোঁজ নেন না তাঁদের। ফলে শুধুমাত্র পর্যটন মরশুমের মাসেই একমাত্র জীবিকা নির্বাহ করতে হয় তাঁদের, চৈত্রের তীব্র গরমে ভেসে আসে ক্লান্ত কণ্ঠ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল