advertisement

West Medinipur News: উর্দির আড়ালে মানবিক স্পর্শ, কেশিয়াড়ির গ্রামে গিয়ে জল চেয়ে খেলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা

Last Updated:

বিধানসভা নির্বাচনের আগে আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে জনসংযোগ ও ভোটারদের আশ্বস্ত করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা

+
জল

জল চেয়ে খেলেন পুলিশ সুপার

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: কেশিয়াড়ির এই গ্রামে জঙ্গলের উপর ভরসা অধিকাংশ মানুষের! কখনও ভাগ চাষ,কখনও দু-এক কাঠা জমিতে ফসল ফলিয়ে কোনওভাবে দিন গুজরান করেন এলাকার মানুষ। নির্বাচনের আগে এলাকায় যাতে কোনওরকম অশান্তি না হয়, তার জন্য সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ ও প্রশাসন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা জেলা। শুধু কড়া টহলদারি নয়, সাধারণ মানুষের মন জয় করে নির্ভয়ে ভোটদানের পরিবেশ তৈরি করতে জনসংযোগে বিশেষ জোর দিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সম্প্রতি জেলার আদিবাসী অধ্যুষিত কেশিয়াড়ি ব্লকে তাঁর এক মানবিক রূপ দেখলেন এলাকাবাসী।
জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পাপিয়া সুলতানা বিভিন্ন প্রান্তে রুট মার্চ করছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের আশ্বস্ত করছেন। এই রুট মার্চেরই অংশ হিসেবে তিনি পৌঁছেছিলেন কেশিয়াড়ির সিংপুর গ্রামে। সেখানে টহল দেওয়ার সময় এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন গ্রামবাসী ও পুলিশ আধিকারিকরা। রাস্তা দিয়ে হাঁটার সময় দুই আদিবাসী মহিলার সঙ্গে কথা বলতে এগিয়ে যান পুলিশ সুপার। প্রবল গরমে তৃষ্ণার্ত হয়ে তিনি ওই মহিলাদের কাছে জল চেয়ে খান। তাঁর এহেন আচরণ গ্রামবাসীদের মন জয় করে নেয়।
advertisement
অনেক ক্ষেত্রেই গ্রামীণ এলাকায় পুলিশের প্রতি যে ভয় বা জড়তা থাকে, পুলিশ সুপারের এই আচরণে তা নিমেষেই উধাও হয়ে যায়। গ্রামের মানুষ তাকে ‘ঘরের লোক’ হিসেবেই গ্রহণ করেন।  জনসংযোগের মূল লক্ষ্য ছিল, ভোটারদের মনে সাহস জোগানো। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন, সম্পূর্ণ নির্ভয়ে এবং নির্বিঘ্নে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ ও প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। একদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যদিকে উর্দির আড়ালে এমন মানবিক স্পর্শ— সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরে নির্বাচনের আগে পুলিশি তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: উর্দির আড়ালে মানবিক স্পর্শ, কেশিয়াড়ির গ্রামে গিয়ে জল চেয়ে খেলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement