advertisement

Assembly Elections 2026: খর রোদে নির্বাচনের প্রচারে বেরিয়ে মানবিকতার নজির, গলায় স্টেথোস্কোপ নিয়ে অসুস্থ শিশুর চিকিৎসায় ব্যস্ত তৃণমূল প্রার্থী

Last Updated:

Assembly Elections 2026: ঘর গৃহস্থালির কাজে হাত লাগাচ্ছেন না। বরং অসুস্থ শিশুদের চিকিৎসা পরিষেবা দিয়ে নজির গড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী

+
শিশুদের

শিশুদের শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ লিখে দেন

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: গলায় স্টেথোস্কোপ নিয়ে নির্বাচনী প্রচারের চরম ব্যস্ততার মাঝেও মানবিক মুখ ডাঃ আব্দুল আজিজের। লালগোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিকচক এলাকায় ভোট প্রচার চলাকালীন অসুস্থ শিশুদের চিকিৎসা পরিষেবা দিয়ে নজির গড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল আজিজ।
জানা গিয়েছে, লালগোলা বিধানসভার অন্তর্গত মানিকচক এলাকায় যখন তিনি দলীয় প্রচার চালাচ্ছিলেন, সেই সময় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁদের অসুস্থ শিশুদের নিয়ে তাঁর কাছে ছুটে আসেন। শিশুদের অভিভাবকরা জানান, ডাঃ আজিজ যে একজন দক্ষ চিকিৎসক, তা তাঁদের জানা ছিল। তাই বিপদের মুহূর্তে তাঁর কাছেই সাহায্যের আবেদন জানান তাঁরা। সাধারণ মানুষের আকুতি দেখে মুহূর্তের মধ্যে নির্বাচনী প্রচারের ব্যস্ততা সরিয়ে রেখে চিকিৎসক সত্তায় ফিরে যান ডাঃ আজিজ। সঙ্গে থাকা চিকিৎসকের সরঞ্জাম বের করে তিনি মন দিয়ে শিশুদের শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ লিখে দেন।
advertisement
এই বিষয়ে ডাঃ আব্দুল আজিজ বলেন, “ডাক্তারি পেশায় আসার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম মানুষের পাশে থাকার। ভোটের প্রচার থাকলেও, একজন রোগী আমার কাছে এলে আমি তা ফিরিয়ে দিতে পারি না। মানুষের সেবা করাই আমার প্রথম কর্তব্য।”
advertisement
শিশুর মা নাসরিন সুলতানা ও পিতা মহম্মদ শামিম হোসেন জানান, এই এলাকায় শিশুদের চিকিৎসার জন্য অনেক সময় বহরমপুর পর্যন্ত ছুটতে হয়। কিন্তু প্রচারে বেরিয়ে প্রার্থী যে এভাবে রাস্তার মাঝেও তাঁদের সন্তানের পাশে দাঁড়াবেন, তা তাঁরা ভাবেননি। চিকিৎসকের এই মানবিকতায় খুশি স্থানীয় গ্রামবাসীরা।
advertisement
পাশাপাশি, এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়েও সরব হন ডাঃ আজিজ। তিনি বলেন, “যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা দয়া করে ট্রাইব্যুনালে অনলাইন বা অফলাইনে আবেদন করুন। বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ার ভুক্ত। বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখুন। আমি আশা করি, আগামী দিনে সকলের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
advertisement
আরও পড়ুন : ঘর-গৃহস্থালির কাজ নয়, অভিনব পদক্ষেপে ভোটের প্রচারে বেরিয়ে নিখরচায় রোগী দেখছেন কংগ্রেসের চিকি‍ৎসক-প্রার্থী
তৃণমূলের পক্ষ থেকে লালগোলার প্রতিটি অঞ্চলে নাম অন্তর্ভুক্তির জন্য ক্যাম্প করা হয়েছে বলেও তিনি জানান এবং ক্ষতিগ্রস্তদের সেখানে যোগাযোগ করার অনুরোধ করেন। ভোটের আবহে প্রার্থীর এই মানবিক ও দায়িত্বশীল রূপ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: খর রোদে নির্বাচনের প্রচারে বেরিয়ে মানবিকতার নজির, গলায় স্টেথোস্কোপ নিয়ে অসুস্থ শিশুর চিকিৎসায় ব্যস্ত তৃণমূল প্রার্থী
Next Article
advertisement
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
  • 'অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...?

  • বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ?

  • দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement