Howrah News: হাওড়ায় একের পর এক দুর্ঘটনা! রানিহাটি-আমতা রোডে বাস-বাইক সংঘর্ষ, প্রাণ হারালেন ২২ বছরের যুবক
- Reported by:RAKESH MAITY
- Published by:Sneha Paul
Last Updated:
Howrah News: হাওড়ার রানিহাটি-আমতা রোডে ফের ভয়াবহ দুর্ঘটনা। বাস-বাইক সংঘর্ষে প্রাণ হারালেন ২২ বছরের এক বাইক আরোহী যুবক। স্থানীয়দের অভিযোগ, ফাঁকা রাস্তায় বেপরোয়াভাবে বাস দৌড়নোর কারণেই একের এক দুর্ঘটনা ঘটছে।
advertisement
advertisement
advertisement
advertisement
গত কয়েকদিনে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বৃদ্ধার মৃত্যু হয়। এরপর দুপুরে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক আরোহী। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেই রেশ কাটতে না কাটতে মঙ্গলবার আবারও এক দুর্ঘটনা ঘটল।
advertisement
স্থানীয়দের অভিযোগ, ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে বাস ছুটছে। রাস্তার পার্শ্ববর্তীতে ঘনবসতি, সারাদিনে অসংখ্য সাইকেল, বাইক ও পায়ে হেঁটে মানুষ যাতায়াত করেন। এই অবস্থায় বেপরোয়া বাসের ধাক্কায় মুহুর্মুহু প্রাণ হারাচ্ছে মানুষ। এদিন দুর্ঘটনা ঘটার পর কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)







