TRENDING:

West Bengal assembly elections 2026: বিজেপির লোক ঢুকিয়ে কারচুপির চেষ্টা করছে কমিশন, তৃণমূল ২৫০টা আসন পাবে! দাবি কুণাল ঘোষের

Last Updated:

West Bengal assembly elections 2026: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। কুণালের অভিযোগ, "বিজেপির সুপারিশ করা লোক ঢুকিয়ে ভোটে কারচুপি করার চেষ্টা চালাচ্ছে এসব করেও হবে না। তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি নির্বাচন কমিশন এবং বিজেপির যোগসাজেশের অভিযোগ তুলে বলেন, “আমরা বারবার বলে এসেছে, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখে না। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে”।
কী বললেন কুণাল?
কী বললেন কুণাল?
advertisement

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, “নির্বাচন কমিশন বিজেপির দলদাসের ভূমিকায় কাজ করছে। বিজেপি হারবে তাও এই কাজ করছে। নন্দীগ্রামের ছবি দেখানো হচ্ছে, নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের ক্ষেত্রেও এক অভিযোগ ছিল। বিজেপির সুপারিশ করা লোক ঢুকিয়ে ভোটে কারচুপি করার চেষ্টা চালাচ্ছে এসব করেও হবে না। তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে”।

advertisement

আরও পড়ুন: রবিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! মঙ্গলবার কালবৈশাখী, শিলাবৃষ্টির তাণ্ডব এসব জেলায়

পাশাপাশি তৃণমূল নেতৃত্বের অভিযোগ, “অন্য রাজ্যের মার্কামারা লোক, বিজেপির লোককে এখানে নিয়ে আসা হয়েছে। অন্য রাজ্যের বিজেপির লোককে প্রশাসনের মুখ করে পাঠাচ্ছে। আমাদের পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর, ১৩ এপ্রিলের দিকে তাকিয়ে থাকতে হবে। আশা রাখি বৈধ ভোটারদের প্রত্যেককে ভোট দেওয়ার অধিকার দেবে”।

advertisement

আরও পড়ুন: প্রার্থী হতে আর বাধা নেই স্বপ্না বর্মণের! কমিশনের সবুজ সঙ্কেত পেলেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদে সব চেয়ে বেশি ভোটার ডিলিটেড! তারপরেই সকালে যা দেখা গেল, ভোটের বাংলায় বেনজির!
আরও দেখুন

পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, “এনআইএ পুরোপুরি বিজেপির হয়ে চলছে। সিইও একবার যান না, ট্রাইব্যুনাল বা অন্য যেখানে লাইনে দাঁড়িয়েছেন, সেখানে যান মানুষের যে হয়রানি, সেটা দেখতে যান। নন্দীগ্রামে বিজেপির ক্যাডার দের নিয়ে না গিয়ে এই লাইনে দাঁড়ান। বিপুল সংখ্যক মানুষ যেখানে লাইনে দাঁড়াচ্ছেন, সেখানে সমীক্ষা করুন। অমানবিক নির্বাচন কমিশন।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal assembly elections 2026: বিজেপির লোক ঢুকিয়ে কারচুপির চেষ্টা করছে কমিশন, তৃণমূল ২৫০টা আসন পাবে! দাবি কুণাল ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল