TRENDING:

Body Missing from Hospital: মৃতদেহ নিয়ে ছুটছে কয়েকজন! পিছনে দৌড়চ্ছে নিরাপত্তারক্ষীরা! সিনেমার কায়দায় 'দেহ লুঠ' সিউড়ি হাসপাতালে

Last Updated:

Body Missing from Hospital: সিকিউরিটি গ্যালারি পার করে গায়েব লাশ! সিউড়ি সুপার স্পেশ্যালিটিতে সিনেমার কায়দায় দেহ নিয়ে চম্পট। এই নজিরবিহীন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কর্মীরাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, সুদীপ্ত গড়াই: নিরাপত্তা বলয় পেরিয়ে হাসপাতাল থেকে উধাও হয়ে গেল মৃতদেহ! বীরভূম জেলা সদর সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ক্যাম্প এবং বেসরকারি নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে দিনের আলোয় কীভাবে এক যুবকের মৃতদেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল
advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ১১:২০ নাগাদ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা অজয় সিং (২১) নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাবার নাম ভল্লা সিং। কিন্তু ভর্তির মাত্র ১০ মিনিটের মাথায়, অর্থাৎ ১১:৩০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, মৃত্যুর খবর পাওয়ার পরই হাসপাতালের কাউকে কিছু না জানিয়ে কয়েকজন ব্যক্তি লিফটে করে মৃতদেহ নিয়ে দ্রুত হাসপাতাল চত্বর ত্যাগ করে। হাসপাতালের সাফাই কর্মীরা তাদের পিছু ধাওয়া করলেও শেষরক্ষা হয়নি। তারা কার্যত নিমেষের মধ্যে দেহটি নিয়ে চম্পট দেয়।

advertisement

আরও পড়ুনঃ জলঙ্গি থানার অদূরে গ্যারেজে ছিল পরিত্যক্ত ‘এই’ গাড়ি! মালিক দরজা খুলতেই হাড়হিম দৃশ্য! হুলুস্থুল চারিদিক

আরও পড়ুনঃ ত্বকে ‘এমন’ দাগ দেখলে সাবধান…! ত্বকের ক্যানসার হতে পারে, কোন কোন লক্ষণ প্রাণঘাতী? জানুন

প্রত্যক্ষদর্শীদের দাবি, যারা দেহটি নিয়ে এসেছিল এবং পালিয়ে গেল, তাদের মধ্যে কেউ কেউ মদ্যপ অবস্থায় ছিল। এই নজিরবিহীন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কর্মীরাই। হাসপাতালের চিকিৎসক ডক্টর শঙ্কর প্রসাদ দাস জানান, “রোগীকে মৃত ঘোষণার কিছুক্ষণ পরেই দেখা যায় দেহ নিয়ে পালানোর চেষ্টা চলছে। আমাদের কর্মীরা তাড়া করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে জানানো হয়েছে।” অ্যাক্টিং সুপার ডক্টর সুব্রত গঁড়াই জানিয়েছেন, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

পুলিশ ক্যাম্প এবং এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তাতে কারও গাফিলতি আছে কি না, তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দিনের আলোয় সিসিটিভি এবং নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এভাবে মৃতদেহ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। তারা কী সত্যিই মৃতের আত্মীয় নাকি অন্য কেউ, তা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Body Missing from Hospital: মৃতদেহ নিয়ে ছুটছে কয়েকজন! পিছনে দৌড়চ্ছে নিরাপত্তারক্ষীরা! সিনেমার কায়দায় 'দেহ লুঠ' সিউড়ি হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল