advertisement

Skeleton Recovered: জলঙ্গি থানার অদূরে গ্যারেজে ছিল পরিত্যক্ত 'এই' গাড়ি! মালিক দরজা খুলতেই হাড়হিম দৃশ্য! হুলুস্থুল চারিদিক

Last Updated:

Skeleton Recovered: থানা থেকে ৪০০ মিটার দূরে অবস্থিত গ্যারেজে একটি গাড়ি প্রায় ৩-৪  বছর ধরে পড়েছিল। শনিবার ওই গ্যারেজের মালিক পরিত্যক্ত গাড়িটি থেকে একটি সিট বেল্ট খুলতে যান।

জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি। এই গাড়ি থেকেই উদ্ধার দেহ
জলঙ্গিতে পরিত্যক্ত গাড়ি। এই গাড়ি থেকেই উদ্ধার দেহ
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: জলঙ্গি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দীর্ঘদিন ধরে পড়েছিল একটি গাড়ি। আর সেই গাড়ি থেকেই যা উদ্ধার হল শনিবার তাতে চমকে উঠলেন সকলেই। জলঙ্গি থানা থেকে মাত্র ৪০০ মিটার দূরে একটি গ্যারেজের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানা থেকে ৪০০ মিটার দূরে অবস্থিত গ্যারেজে একটি গাড়ি প্রায় ৩-৪  বছর ধরে পড়েছিল। শনিবার ওই গ্যারেজের মালিক পরিত্যক্ত গাড়িটি থেকে একটি সিট বেল্ট খুলতে যান। সেই সময় গাড়ির মধ্যে আনুমানিক ৬০ বছর বয়সের এক ব্যক্তির শুকিয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার হয়। বর্তমানে সেটি কঙ্কালে রুপান্তরিত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ শিবরাত্রিতে বাড়িতেই ভগবান শিবকে নিবেদন করুন দুধ-সহ এই ‘৬’ জিনিস, সংসার বাঁচবে কুনজর থেকে, অর্থের অভাব হবে না জীবনে
পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও স্থানীয় কিছু বাসিন্দা জানিয়েছেন বছর দেড়েক আগেও ভবঘুরে স্বভাবের ওই ব্যক্তিকে বেশ কিছু মানুষ এলাকায় ঘুরতে দেখতেন।পুলিশের অনুমান, পরিত্যক্ত ওই গাড়িটির দরজা খোলা দেখে সম্ভবত ভবঘুরে স্বভাবের ওই ব্যক্তি গাড়ির মধ্যে রাত কাটাতে ঢুকেছিলেন। তারপর কোনওভাবে অসুস্থ হয়ে সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান, গাড়ির দরজা বন্ধ থাকায় বছর দেড়েক আগে ওই ব্যক্তির মৃত্যু হলেও কোনও গন্ধ সেখান থেকে বার হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ত্বকে ‘এমন’ দাগ দেখলে সাবধান…! ত্বকের ক্যানসার হতে পারে, কোন কোন লক্ষণ প্রাণঘাতী? জানুন
ওই ব্যক্তির কীভাবে মৃত্যু হয়েছে তা জানার জন্য দেহ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে কীভাবে এই মৃত্যু। অন্যদিকে, এই ঘটনার পর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মৃতদেহ থাকার পরেও কেন পুলিশ জানতে পারল না এতদিন ধরে তা নিয়ে উঠছে প্রশ্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Skeleton Recovered: জলঙ্গি থানার অদূরে গ্যারেজে ছিল পরিত্যক্ত 'এই' গাড়ি! মালিক দরজা খুলতেই হাড়হিম দৃশ্য! হুলুস্থুল চারিদিক
Next Article
advertisement
IPL 2026: বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ প্রথম ২০ দিনের ফিক্সচার
বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড, ১৩ মার্চের মধ্যে প্রকাশ
  • বিভিন্ন রাজ্যে নির্বাচনের জন্য আইপিএলের সূচি নিয়ে সমস্যায় বোর্ড

  • ১৩ মার্চের মধ্যে প্রকাশ

  • টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement