TRENDING:

Birbhum Tourism: বীরভূমবাসীদের জন্য সুখবর! জমিজট কাটিয়ে এবার পর্যটন কেন্দ্র, তারাশঙ্করের 'হাঁসুলি বাঁকে' কোটি কোটি টাকা বিনিয়োগ প্রশাসনের

Last Updated:

Birbhum Tourism: সাহিত্যের পাতা থেকে এবার বাস্তবে! তারাশঙ্করের হাঁসুলি বাঁকে তৈরি হবে নতুন পর্যটন কেন্দ্র। কোটি কোটি টাকার এই প্রকল্প এবার আরও একধাপ এগোলো, জানুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: আজ থেকে বহু বছর আগে এক সময় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ‘হাঁসুলী বাঁকের উপকথায়’ লিখে গিয়েছিলেন কোপাই নদীর সেই অপরূপ সৌন্দর্য এবং তার অনন্য রূপের কথা। এবার বীরভূমের লাভপুরের সেই জায়গায় পর্যটনের উপযোগী পরিকাঠামো গড়ে তুলতে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চলেছে বীরভূম জেলা প্রশাসন। নিয়মিত প্রকৃতির ভাঙা-গড়ার মাঝেই হাঁসুলি বাঁক এখনঅ নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কোনওক্রমে । কিন্তু কোথাও যেন তার গরিমা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।
advertisement

১৯৫৫ সালে কোপাই এবং বক্রেশ্বর নদী ঘেরা এই অঞ্চলকে নিয়ে কালজয়ী উপন্যাস লিখেছিলেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপরে সরকার বদলেছে একাধিকবার তবে উন্নয়নের প্রশ্নে লাভপুরের এই অঞ্চল উপেক্ষিত ছিল বলে অভিযোগ। এরপরেই তারাশঙ্করের জন্মভিটে থেকে কয়েক কিলোমিটার দূরের হাঁসুলি বাঁকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হল বীরভূম জেলা প্রশাসন। জানা যায়, আনুমানিক ২ কোটি ৪৭ লক্ষ টাকা বাজেট রয়েছে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য।

advertisement

আরও পড়ুন: পুণ্যার্থীদের জন্য সুখবর! গঙ্গাসাগরে এবার ইসকনের আদলে রাজকীয় মন্দির, থাকছে থাকার বন্দোবস্ত, জানুন কবে উদ্বোধন

পরিকাঠামোর অভাবের জন্য এই হাঁসুলী বাঁক দীর্ঘদিন ধরে পর্যটক, সাধারণ মানুষের কাছে ছিল অনেকটা স্বপ্নের মতো। উপকথা পড়ে তাঁরা নিজেদের মতো করে ভেবে নিতেন হাঁসুলী বাঁককে। কিন্তু এবার বাস্তবের ছোঁয়া পাবে পর্যটক ও সাধারণ মানুষ। লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী জানান “আনুমানিক প্রায় পাঁচ বছর আগে লাভপুর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের তরফ থেকে সেখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার জন্য যাবতীয় কাজ প্রায় হয়ে গিয়েছিল, তবে কাজ শুরু হয়ে যাওয়ার আগেই জমিজট নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চরম ভোগান্তি হাওড়ায়, ভোটের আগে ভোটাধিকার পেতে ট্যাইবুনালের লাইনে উপচে পড়া ভিড়
আরও দেখুন

তিনি আরও জানান “জমিজটের সমস্যার কারণে সমস্ত পরিকল্পনা আবার নতুনভাবে করতে হয়, আমরা সেই নদীর ধারে যে সমস্ত মানুষের জমি রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলি, তাদের মধ্যেই একজন জমি দান করতে রাজি হয়, জমিটা পাওয়ার পরেই আবার নতুন করে সমস্ত পরিকল্পনা সাজাতে হয়। তবে দিন কয়েক আগেই পর্যটন দফতর এসে জায়গাটি দেখে গেছেন, স্কিম হয়ে গিয়েছে ফিন্যান্সিয়াল অ্যাপ্রুভ হয়ে গেলেই কাজ শুরু হবে। আর পর্যটন কেন্দ্র গড়ে উঠলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ মিলবে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum Tourism: বীরভূমবাসীদের জন্য সুখবর! জমিজট কাটিয়ে এবার পর্যটন কেন্দ্র, তারাশঙ্করের 'হাঁসুলি বাঁকে' কোটি কোটি টাকা বিনিয়োগ প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল