TRENDING:

Malda News: মালদহ জেলায় বাদ পড়েছে প্রায় আড়াই লক্ষ নাম! তবুও ভিড় নেই জেলা প্রশাসনিক ভবন চত্বরে, কেন জানেন?

Last Updated:
যার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে মালদহ জেলার বিচারাধীন ভোটার তালিকায় বাদ পড়ে যাওয়া ভোটার। মালদহ জেলায় ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জন ভোটারদের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৩২ জন ভোটার। যাদের মধ্যে তালিকায় উঠেছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন ভোটারের নাম। এবং এই তালিকায় বাদ পড়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন ভোটার।
advertisement
1/6
মালদহ জেলায় বাদ পড়েছে প্রায় আড়াই লক্ষ নাম! তবুও ভিড় নেই জেলা প্রশাসনিক ভবন চত্বরে, কেন জানেন?
সারা রাজ্যের পাশাপাশি নিষ্পত্তি করা হয়েছে মালদহ জেলার বিচারাধীন থাকা ভোটারদের তালিকা। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে জেলা ভিত্তিক নিষ্পত্তির তালিকা। যেখানে কোথাও বাদ পড়েছে কয়েক হাজার আবার কোথাও বাদ পড়েছে কয়েক লক্ষ ভোটার। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
যার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে মালদহ জেলার বিচারাধীন ভোটার তালিকায় বাদ পড়ে যাওয়া ভোটার। মালদহ জেলায় ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জন ভোটারদের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৩২ জন ভোটার। যাদের মধ্যে তালিকায় উঠেছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন ভোটারের নাম। এবং এই তালিকায় বাদ পড়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন ভোটার।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
লক্ষাধিক সংখ্যক নাম বাদ পড়লেও সেই পরিমাণে ভিড় নেই মালদহ প্রশাসনিক ভবনের ট্রাইবুনাল আবেদনের জন্য থাকা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র। উল্লেখ্য জেলা জুড়ে এসআইআর এ নাম বাদ যাওয়াকে কেন্দ্র অশান্তির ছবি দেখা দিয়েছিল মালদহ জেলায়। এরই মধ্যে এবারে প্রকাশিত হল শেষ পর্যায়ের নিষ্পত্তির চূড়ান্ত তালিকা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
জেলা প্রশাসনিক ভবনের বাংলা সহায়তা কেন্দ্রে থাকা এক ডাটা এন্ট্রি অপারেটর কর্মী সোমনাথ রায় জানান, "বর্তমানে ট্রাইবুনালের জন্য শুধু আপিল বা আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। অনেকে আসছেন তবে সেই মত ভিড় হচ্ছে না। কারণ প্রতিটি ব্লক এবং অঞ্চলে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারছেন ভোটাররা।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
বাংলা সহায়তা কেন্দ্রে আসা এক ভোটার আরমানি বিবি বলেন, "স্বামীর নামের অক্ষর বানান ভুল থাকায় তালিকা থেকে নাম বাদ পড়েছে। জেলা প্রশাসনিক ভবন চত্বরে বাংলা সহায়তা কেন্দ্রে এসেছিলাম। আবেদন করেছি আগামীতে কি হবে পরে জানা যাবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, আপিল করলেও আগামী সুপ্রিম কোর্ট নির্দেশনা না আসা পর্যন্ত এখনও কোনও রকম নিষ্পত্তি হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আবেদন করলেও বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে সাধারণ ভোটাররা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: মালদহ জেলায় বাদ পড়েছে প্রায় আড়াই লক্ষ নাম! তবুও ভিড় নেই জেলা প্রশাসনিক ভবন চত্বরে, কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল